ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : মারা যাওয়ার এক সপ্তাহ পর মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুইজন প্রবাসীর লাশ রোববার দুপুর১২টার দিকে তাদের গ্রামের বাড়িতে এসে পৌঁছে ।
এরআগে শনিবার রাতে মালয়েশিয়া থেকে বিমানযোগে ঢাকায় তাদের লাশ পৌঁছে। রোববার বিকেলে তাদের নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। রোববার দুপুরে তাদের লাশ এসে পৌঁছলে এলাকায় কান্নার রোল পড়ে যায়। প্রসঙ্গত: গত রোববার ৩১ আগষ্ট
মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান শহরে সড়ক দুর্ঘটনায় উপজেলার গোমস্তাপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী(২৫) এবং একই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের কাবিলের ছেলে শামিম রেজা( ২৩) মারা যায়। তারা দুজনই মালেশিয়ার একটি পাম বাগানে কাজ করতেন।


