IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারি (বড়বাবু) বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারি (বড়বাবু) বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : নানা সময়ে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দুর্নীতির কথা প্রকাশ্যে এলো পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী( বড়বাবু )মোঃ আক্তারের বিরুদ্ধে,তিনি তৃতীয় শ্রেণীর কর্মচারী হলেও তার কর্মযজ্ঞ ছিল প্রথম শ্রেণী কর্মকর্তাদের মত। সরকারি বিভিন্ন ফাইল স্বাক্ষর করার জন্য নেন বিভিন্ন অংকের টাকা। তার কাছে জিম্মি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম শ্রেণীর ডাক্তারাও।

একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা বলেন, আমি ছুটির আবেদন করায় তিনি আমার কাছ থেকেও টাকা দাবি করেছেন আমি এখনো তাকে কোন টাকা দেয়নি। তাই এখন পর্যন্ত আমার ছুটি ও পাস হয়নি। এখন আমি এ বিষয়ে প্রতিবাদ করলে আমারি মান ইজ্জত নষ্ট হবে সেজন্য আমি আর কিছুই বলিনি।

নাম পরিচয় গোপন রাখা একজন সেবিকা জানান,তার ভয়ে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত সেবিকারা প্রকাশ্যে কোন প্রতিবাদ করতে পারেন না। আমাদের কোন ফাইল যদি তার নিকটে যায় তাহলে তিনি ফাইলটি তার টেবিলে ফেলে রেখে আমাদের থেকে বিভিন্নভাবে টাকার দাবি করেন টাকা দিতে না পারলে ফাইল দিনের পর দিন পড়ে থাকে এবং আমাদের বিষয়ে কেউ কোন কথা বলতে গেলে আমাদের পাগল বলে আখ্যায়িত করেন। তিনি আরো জানান,তার নেই কোন প্রাতিষ্ঠানিক কম্পিউটার শিক্ষা অথচ এই দপ্তরে একটি মূল্যবান কম্পিউটার পড়ে আছে তার কাজের দক্ষতা না থাকাই কম্পিউটারের দিনের পর দিন পড়ে আছে। কম্পিউটার দ্বারা যে সকল প্রয়োজনীয়ও কাজ করা হয় সে কাজগুলো অন্য স্থানে থেকে করে আনে। এবং এই সকল কাজের বিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বহন করে। তিনি বেশিরভাগ সময় টেবিলের উপর বসে চেয়ারের উপর পা দিয়ে সময় পার করেন।

অফিস সহকারী ( বড়বাবু) মোঃ আক্তার বলেন, আমি কোন নার্সের সঙ্গে ভালো ছাড়া খারাপ ব্যবহার করিনা। এখন কেউ আমার নামে কিছু বলতে পারে। তিনি আরো বলেন,ভুল আমারও হতে পারে ।

পুঠিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার বিধান কুমার বলেন, অফিস সহকারীর বিষয়ে আপনারা যে অভিযোগের কথা বলছেন তা একেবারে মিথ্যে বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমাদের প্রথম শ্রেণীর কর্মকর্তাও তার কাছে জিম্মি। আমি যত ক্ষণিকের একটা দায়িত্বে আছি। দু-একদিনের মধ্যেই আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিচালক যোগদান করবেন। আমি এই বিষয়গুলো নিয়ে তার সঙ্গে কথা বলবো। এছাড়াও তিনি কোন ডাক্তারকে কোন সময় পাগল বলে সম্বোধন করতে পারেন না। উপরোক্ত সব বিষয়গুলো নিয়ে আমরা তদন্ত করে যদি তার সত্যতা মিলে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31