ধূমকেতু প্রতিবেদক,আবু হাসাদ কামাল, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার প্রতিটি পাড়া মহল্লায় মাদকের ভয়াবহ রূপ ধারণ করেছে নিয়ন্ত্রণে নেই কার্যকরী কোন পদক্ষেপ। মাদক নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে প্রতিনিয়ত কাজ করছেন। তবে রাজশাহীর র্যাব-৫ বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের আটক করছেন। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা বলছেন একদিকে যেমন কয়েকটি উপজেলার দায়িত্বে আমরা আছি অন্যদিকে জনবল কম থাকায় কার্যকরী পদক্ষেপ নিতে আমরা ব্যর্থ হচ্ছি । যার কারণে প্রতিনিয়ত এক উপজেলার দিকে নজর রাখার সম্ভব হচ্ছে না মাদক নিয়ন্ত্রণের।
বিভিন্ন এলাকায় দেখা গেছে, মাদক বিক্রেতারা অল্প সময় বেশি টাকা আয় করার জন্য নানাভাবে আকৃষ্ট করছেন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের। অনুসন্ধানে আরো দেখা গেছে বর্তমান যুবসমাজ বেশিরভাগ মাদক সেবনের সঙ্গে সম্পৃক্ত।
উপজেলার স্থানীয় সচেতন ব্যক্তিরা বলছেন, বর্তমানে আমাদের উপজেলায় মাদকে যে ভয়াবহ থাবা এখান থেকে যদি যুবসমাজকে সহ সবাইকে ফিরিয়ে আনা না যায় তাহলে এই উপজেলায় বাড়বে ছিনতাই, চুরি রাহাজানির মতো বড় বড় সব ঘটনা। একদিনে তো আর মাদক নির্মাণ করা সম্ভব না তবে মাদকের বিষয়ে র্যাব-৫ যেমন তৎপর ঠিক তেমনি যদি মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা ও থানা পুলিশ কার্যকরী ভূমিকা পালন করে তাহলে মাদকের থাবা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে এই উপজেলা। দেশ এবং সমাজকে মাদকমুক্ত করতে হলে সর্বপ্রথম প্রয়োজন আইনি সুশাসন।
পুঠিয়া উপজেলাধীন বেলপুকুর থানার (ওসি) সুমন কাদেরী জানান বলেন, আমার থানায় প্রতি মাসেই একাধিক মাদকের মামলা হয়। মাদক বিরোধী অভিযান আমাদের চলমান আছে।
পুঠিয়া উপজেলাধীন পবা হাইওয়ের (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, আমাদের হাইওয়ে দিন- রাত অভিযান চলমান থাকে। এছাড়াও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ও আমরা বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করি মহাসড়কে।
মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মাদক অনেকটাই আমরা এখন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছি এবং অনেকটা সাফল্য তার দিকেও এড়িয়ে গেছি। আমি বর্তমানে পাঁচটি উপজেলা দায়িত্বে আছি। সে তুলনায় আমাদের জনবল কম গাড়ির সংকট। সেজন্য প্রতিনিয়ত একই উপজেলায় মাদকবিরোধী অভিযান চলমান রাখা সম্ভব হয় না। তবে এত কিছুর মধ্যেও মাদক অনেকটাই নিয়ন্ত্রণ এনেছি আমরা।
পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন জানান, আইন-শৃঙ্খলা বাহিনী সকল সদস্য মাদক বিরোধী অভিযান বিভিন্ন সময় পরিচালনা করছি। এছাড়াও উপজেলা বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। সাধারণ নাগরিকদের আমরা বলবো কোথায় কোথায় মাদক বিক্রি হচ্ছে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা সকলেই চাই মাদকমুক্ত দেশ ও সমাজ।
সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত )শিবু দাস বলেন, গত তিনদিন আগেই কিছু মাদক সেবন ও ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে। এছাড়াও মাদকের বিষয়ে মাদকদ্রব্য কর্মকর্তাকে অবগত করা হয়েছে মাদক থেকে যুব সমাজকে দূরে রাখার জন্য বেশি বেশি অভিযান পরিচালনা অব্যাহত রাখতে। এছাড়াও সকল পিতা মাতার প্রতি একটা আহ্বান জানায় আপনারা সকলেই নিজ নিজ সন্তানরা কোথায় কার সাথে মিশছে সে মাদকের সঙ্গে মিশছে কিনা সে বিষয়ে সর্বক্ষণিক খেয়াল রাখুন। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার অংশীদার।


