IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> হাটে পটল, মরিচ বিক্রি করতে যাওয়া হলো না এরফান কবিরাজের, ভুটভুটির ধাক্কায় নিহত

হাটে পটল, মরিচ বিক্রি করতে যাওয়া হলো না এরফান কবিরাজের, ভুটভুটির ধাক্কায় নিহত

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে সাইকেলে করে কাঁচামাল বিক্রি করতে যাওয়ার পথে ভুটভুটির ধাক্কায় এরফান কবিরাজ(৭০) নামে এক বৃদ্ধের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে ৭ টায় বদলগাছী ছোট যমুনা নদীর ব্রীজের পূর্ব পাশে সেনপাড়া ১০ মাথা নামক স্থানে।

নিহত এরফান কবিরাজ উপজেলার আধাইপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত ফজলার রাহমান কবিরাজের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার সকালে এরফান বড়ি থেকে বদলগাছী হাটে সাইকেলে করে পটল ও কাঁচা মরিচ বিক্রি করতে আসার সময় আধাইপুর ইউনিয়নের সেনপাড়া ব্রীজ মোড়ে পৌঁছলে মাতাজিহাট থেকে জয়পুরহাটগামী একটি গরুবাহী ভুটভুটি সরাসরি এসে ধাক্কা দিলে এরফান কবিরাজ পাকা রাস্তা উপর পড়ে যায়। ভুটভুটির ধাক্কায় এরফান কবিরাজের মাথা ফেঁটে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরেও নিশ্চিত হওয়ার জন্য স্থানীয় লোকজন এরফান কবিরাজকে নিয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষনা করে।

হাটের দিন হওয়ায় দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভীড় জমে যায়। খবরপেয়ে বদলগাছী থানা পুলিশের এস আই আব্দুল মোমিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থল থেকে ভুটভুটি ও সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে বদলগাছী থানার ওসি(তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ব্যপারে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে ভুটভুটি ও সাইকেল জব্দ করা হয়েছে। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশের সুরুতহাল রিপোর্ট করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31