IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> শিক্ষা >> মান্দায় প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মান্দায় প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদকে লাঞ্ছিত করে পদত্যাগে বাধ্য করার ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক নেতারা। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার দুপুরে মান্দা উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক সমাজের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম সোরয়ার স্বপন, বাশিস মান্দা উপজেলা শাখার যুগ্ম আহŸায়ক নাসির উদ্দিন সরদার, মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব এবং মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন।

সমাবেশে বক্তারা দাবি করেন, বিদ্যালয়ে কোচিং বাণিজ্য বন্ধে নোটিশ জারির পর থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। বিশেষ করে সহকারী শিক্ষক জিয়াউল হক জিয়া ও আব্দুর রহমান এ ষড়যন্ত্রের মূলহোতা হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ করেন তারা।

তারা বলেন, ব্যবসায়িক স্বার্থে গত ১১ সেপ্টেম্বর জিয়াউল হকের কোচিংয়ে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থীকে উসকে দিয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভাঙচুর, প্রধান শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং তাকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়।

শিক্ষকনেতা গোলাম সোরয়ার স্বপন বলেন, ‘পরানপুর উচ্চবিদ্যালয়ের ঘটনা মান্দার শিক্ষক সমাজকে ব্যথিত ও আতঙ্কিত করেছে। শিক্ষককে লাঞ্ছনা, শ্রেণিকক্ষ ভাঙচুর, মোটরসাইকেল পোড়ানো এসব অপরাধের সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।’

সমাবেশ শেষে শিক্ষক নেতারা মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সার্থী বলেন, এ সংক্রান্ত একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31