IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> কোটি টাকার ভবন এখন গণ টয়লেটে রূপান্তরিত রাত হলে চলে মাদকের আড্ডা

কোটি টাকার ভবন এখন গণ টয়লেটে রূপান্তরিত রাত হলে চলে মাদকের আড্ডা

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে গত ২০১৯-২০২০ অর্থ বছরে দুই তলা বিশিষ্ট একটি মার্কেট নির্মাণ করেন উপজেলা এল জি ইডি । হস্তান্ত না হওয়ায় মাসের পর মাস পর থেকে এখন গণ টয়লেট ও মাদকের আখড়ায় পরিণত হয়েছে।

উপজেলা এল জি ইডি সূত্রে জানা যায়,গত ২০১৯-২০২০ ইং অর্থবছরে (CRMIDP) প্রকল্পর অধীনে ২ কোটি ৪৯ লক্ষ ৫২ হাজার ১০৬ ব্যয়ে নির্মিত হয় কার্তিকপাড়া বাজারে দুই তলা বিশিষ্ট একটি মার্কেট। মার্কেটের কাজ শেষ হয়ে গেলেও একাধিকবার হস্তান্ত করার চেষ্টা করলেও হস্তান্তর হয়নি।

স্থানীয় ব্যবসায়িকরা জানান, এই ভবনের কাজ অনেকদিন হলো শেষ হলেও এখনো হস্তান্তর করা না হওয়ায় আমরা ভাড়া নিতে পারছি না এবং মার্কেটে চালু করতে পারতেছি না। রাত হলে এই স্থানে মাদক সেবনের আড্ডায় পরিণত হয়। এছাড়াও আপনারা দেখবেন এই ভবনের ভিতরে বিভিন্ন স্থানে গণহারে মানুষ টয়লেট করায় এটি এখন গণটয়লেটে রূপান্তরিত হয়েছে। এছাড়াও ভাড়া না নিয়ে দখল করে তৈরি হয়েছে একটি বাজার কমিটির অফিস। যা সাধারন মানুষের মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। আমরা ব্যবসায়ীরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে এই বিল্ডিং এর ঘর গুলো সরকারি নিয়ম-নীতির মাধ্যমে ভাড়া দিয়ে ব্যবসায়িকদের ব্যবসা করার জন্য উন্মুক্ত করে দেওয়া।

কার্তিকপাড়া বাজার কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আলিম প্রাং বলেন, আমি দীর্ঘদিন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছি আমাদের এই বাজারে ব্যবসায়ীদের স্বার্থে সরকারি নিয়ম তান্ত্রিক ভাবে ব্যবসায়িদের মাঝে ঘরগুলো হস্তান্তর করে বাজারে উন্নয়ন করার জন্য। তিনি আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত ভবনের জন্য কোন প্রকার আদেশ আমাদের কাছে আসেনি সেজন্য এই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি না। তবে আমি খুব দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে জেলায় কথা বলে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। একটি ঘর দখল করে অফিস করার বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, আমরা স্থানীয় একটি ঘর ব্যবহার করি তবে যখন সরকারী নিয়ম অনুসারে ঘর গুলো ভাড়া দেওয়া হবে আমরা একটি ঘর তখন ভাড়া চাইবো।

ঠিকাদারী প্রতিষ্ঠানের হাসিব হোসেন জানান, ভবনে কাজটি ২০২৩ সালে শেষ নাগাদ আমাদের সম্পন্ন হয়েছে। এরপর থেকে আমরা বিভিন্ন সময় উপজেলা প্রকৌশলীর কাছে একাধিকবার যে কাজটি হস্তান্তরের চেষ্টা করলেও এখন পর্যন্ত কাজটি হস্তান্তর না হওয়ায় আমরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। যত দ্রুত সময়ের মধ্যে এই বিল্ডিংটি হস্তান্তর হয় তাতে আমাদের জন্য মঙ্গল।

পুঠিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়া খান বলেন, আমাদের অফিস থেকে অনেক দিন পূর্বে নির্বাহী প্রকৌশলীকে অবগত করেছি বিল্ডিং এর কাজ সম্পন্ন হয়ে গেছে এ বিষয়ে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) জেলা নিবার্হী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, সর্বশেষ কার্তিক পাড়া ভবনের কাজ শেষ হয়েছে কিনা আমার জানা নেই। আমি দুই এক দিনের মধ্যে এই বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31