ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের ২টি খেলা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) উদ্বোধনী দিনে দুপুরে অনুষ্টিত খেলায় সফররত রংপুর সাগরিকার হ্যাট্রিকের সুবাদে ৫-০ গোলে স্বাগতিক রাজশাহী জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে সাগরিকা ৪ ও মনি ১টি গোল করে। বিকেলে অনুষ্টিত ২য় খেলায় ময়মনসিংহ মনির হ্যাট্রিকের সুবাদে ৬-০ গোলে খাগড়াছড়ি জেলা নারী দলকে হারায়। বিজয়ী দলের পক্ষে মনি ৫ ও রিমি ১টি করে গোল করে। খেলা পরিচালনা করেন রেফারী মাহফুজা ও সোহানা। তাদের সহযোগিতা করেন শাহীন, সোনিয়া ও তাসফিয়া। আজকের খেলায় বি-গ্রæপে মানিকগঞ্জ ,ঠাকুরগাঁও,চাঁপাইনবাবগঞ্জ ও খুলনা জেলা নারী ফুটবল দল অংশ নেবে।
জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা। এর আগে তিনি অংশগ্রহনকারী সকল দলের খেলোয়াড় ও কর্মকর্তাগনকে ধন্যবাদ জানিয়ে বলেন ফুটবল একটি জনপ্রিয় খেলা। খেলায় জয় পরাজয় আছে তাই বলে ভেঙ্গে পড়লে চলবেনা । সকল খেলোয়াড়কে মনোযোগ সহকারে নিয়ম মেনে খেলতে হবে তবেই একজন ভালো ফুটবলার হিসেবে গড়ে উঠা যাবে ও দেশের সম্মান বয়ে আনা যাবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, বাফুফে মহিলা উইং কমিটির সদস্য বাবুরাম ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য মোঃ সাইফুল ইসলাম কালু,সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম বাবুসহ বিভিন্ন জেলা থেকে আগত কর্মকর্তা ও খেলোয়াড়গন উপস্থিত ছিলেন


