IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> কষ্ট করলেও কেষ্ট মিলছেনা বাগমারার মৃৎশিল্পীদের ভাগ্যে

কষ্ট করলেও কেষ্ট মিলছেনা বাগমারার মৃৎশিল্পীদের ভাগ্যে

ধূমকেতু প্রতিবেদক,শামীম রেজা,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী মৃৎশিল্পীরা এখন সংগ্রাম করছে নিজেদের টিকিয়ে রাখার জন্য। এ যেন নিজের সাথে নিজের লড়াই। এই শিল্পের শুরুতেই লড়াই করেছে দ্বারে দ্বারে চাহিদা মতন পণ্য সরবরাহ করতে। সে সময়ের হয়েছে অনেক পরিবর্তন এখন আর মৃৎশিল্প তৈরিতে লড়াই করতে হচ্ছে না। এখন লড়াই করতে হচ্ছে এই শিল্পটাকে টিকিয়ে রাখার স্বার্থে। এটি যেন সেই কথাকেই স্মরণ করিয়ে দেয় কষ্ট করলেও কেষ্ট মিলছে না।

এক সময় উপজেলার বিভিন্ন গ্রামে হাঁড়ি-পাতিল, কলস, সরা সহ মাটির সকল জিনিসপত্র তৈরি হতো। এই শিল্পের ওপর নির্ভর করেই চলত শত শত পরিবার। এ শিল্পের মূল কাঁচামাল হচ্ছে মাটি। কাঁচা মাটির সরবরাহ থাকলেও কমেছে মাটির তৈরি জিনিসপত্রের কদর। বর্তমানে উৎপাদন খরচ বেশি হলেও লাভের পরিমাণ কম। সেই সাথে

জ্বালানি সমস্যা এবং বাজারে প্লাস্টিক ও সীসাজাত পণ্যের আগ্রাসনে ধ্বংসের পথে এই শিল্প।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার রামকৃষ্ণপুর, শ্রীপুর ইউনিয়নের বাঙালপাড়া, দাউদপুর, গনিপুর ইউনিয়নের মহব্বতপুর ঢেঁকিপাড়া সহ বেশ কয়েকটি স্থানে মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হচ্ছে। এক সময় মৃৎশিল্পের সঙ্গে জড়িত ছিল প্রায় শতাধিক পরিবার। এখন সেই সংখ্যা নেমে এসেছে।

বর্তমানে মৃৎশিল্প এর কারিগররা তাদের পারিবারিক পেশা বদল করে ভিন্ন পেশায় যুক্ত হয়েছেন। প্রজন্মের পর প্রজন্ম এ শিল্পকে টিকে থাকলেও বর্তমানে তা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।

ভবানীগঞ্জ পৌরসভার রামকৃষ্ণপুর গ্রামের কৃষ্ণপদ পাল নামের মৃৎশিল্পী বলেন, আগে নদীর পাড় কিংবা আশপাশের জমি থেকে সহজেই মাটি পাওয়া যেত। এখন সব জায়গা ভরাট হয়ে গেছে। মাটি তুলতেও নিষেধাজ্ঞা আছে। অনেক দূর থেকে মাটি কিনে আনতে হয়। এতে খরচ বেড়ে যায়। কিন্তু হাঁড়ি-পাতিলের দাম আগের মতো নেই। দাম অনেক কম।

একই এলাকার শীতল পাল বলেন, একসময় ধানের নাড়া দিয়েই হাঁড়ি-পাতিল পোড়ানো হত। এখন লাকড়ি কিনতে হয়। খরচ বাড়লেও বাজারে মাটির জিনিসের দাম নেই। সংসার চালানোই কষ্টকর। এখন হাটে হাঁড়ি-পাতিল নিয়ে বসে থাকলেও নেই ক্রেতা। এক সময় অনেক চাহিদা ছিল মাটির জিনিসপত্রের।

সময়ের সাথে সাথে অনেকে পেশাবদল করেছে। এই পেশা অনেক কষ্টের তবে আয় কম। তাই নতুন প্রজন্ম এতে থাকতে চাইছে না।

মৃতশিল্পীরা মনে করেন, কাঁচামাটি সহজলভ্য করা এবং প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা গেলে মাটির জিনিসের চাহিদা বাড়বে। পাশাপাশি তাদের সহায়তায় সরকারকে এগিয়ে আসতে হবে। নতুন ডিজাইন ও আধুনিক বাজারজাতকরণের মাধ্যমে পুরনো ঐতিহ্যে আবারও ঘুরে আসবে মানুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31