IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> লালপুরে ৪১ টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা

লালপুরে ৪১ টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা

ধূমকেতু প্রতিবেদক,লালপুর : নাটোরের লালপুরে শান্তিপূর্ন পরিবেশে, মহা ধুম ধামের সহিত ও উৎসব মুখর পরিবেশে ৪১ টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে লালপুর উপজেলা মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় এ তথ্য জানান তিনি।

লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আবির হোসেন, বাংলাদেশ সেনাবাহিনী লালপুর উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর জাহিদ হাসান সিদ্দিকী, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম, লালপুর থানার পুলিশ পরিদর্শক এস.এম রিয়াজুল হাসান, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, আনসার ভিডিপি কর্মকর্তা আরজু খাতুন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর শাখার সভাপতি দিপেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার ৪১টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক সহ গণমাধ্যম কর্মীরা।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান, এবছর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৪১টি মন্ডপে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। এজন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আরো জানান, প্রতিটি পূজা মন্ডপে ৫০০কেজি করে চাউল অনুদানের ব্যবস্থা করা হয়েছে, পূজা মন্ডপগুলোতে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপকে সিসি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে।

পূজা মন্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থার জন্য স্থানীয় পূজা কমিটির পাশাপাশি আনসার সদস্য, পুলিশ সদস্য, টহল পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল কাজ করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31