ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহী পুঠিয়ায় মাদ্রাসার শিক্ষক ছাত্রকে বলাৎকার করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত সাড়ে ১২টায় পৌরসভার চারআনী রাজবাড়ির পার্শ্বে মিফতাহুস সুন্নাহ মাদ্রাসায়। উপস্থিত এলাকাবাসী মাদ্রাসার পিন্সিপাল আতিকুর রহমানকে জিজ্বাসাবাদ করলে সে ঘটনার সত্যতার কথা শিকার করেন।
মাদ্রাসার শিশু ছাত্র (আরাফাত) (৯) গত সোমবার রাত সাড়ে ১২টায় রুমের সবাই ঘুমিয়ে পড়লে শিক্ষক রাকিবুল ইসলাম আব্দুল্লাহ (২১) তাকে রুমের মাঝে তার মুখ বালিশ দিয়ে চেপে ধরে বলাৎকার করে। বিষয়টি কাউকে না জানানার জন্য শি
শুকে ভয় দেখায়। পরবর্তীতে শিশুটি আজ দুপুরে বাড়িতে গিয়ে তার পিতা নিকটে বিষয়টি খুলে বলেন। শিশুর এলাকা মানুষ জানাজানি হওয়ার পর আজ বিকেলে লোকজন মাদ্রাসায় উপস্থিত হয়ে সাধারণ মানুষ শিক্ষকের ওপর চড়াও হয়ে তাকে মারপিট করে। মিফতাহুস সুন্নাহ মাদ্রাসায় এর আগেও একাধিকবার শিশুরা বলাৎকার হওয়ার শিকার হয়ে ছিল।
এ বিষয়ে মিফতাহুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি পৌর সাবেক মেয়র আসাদুল হক আসাদ বলেন, অভিযুক্ত শিক্ষক বিষয়টি নিজে স্বীকার করেছেন। রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিচার হবে ।
এ ব্যাপারে পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন বলেন, শিশুটি বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। শিক্ষকে আমরা আটক করেছি।


