IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> ২০৩০ সালে ৬৪ দলের বিশ্বকাপ প্রস্তাব নিয়ে ফিফা–কনমেবলের তোড়জোড়

২০৩০ সালে ৬৪ দলের বিশ্বকাপ প্রস্তাব নিয়ে ফিফা–কনমেবলের তোড়জোড়

ধূমকেতু নিউজ ডেস্ক : ৩২ দল থেকে বাড়িয়ে ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ৪৮ দলের। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। কিন্তু ফিফার কাছে সম্ভবত ৪৮ দলের বিশ্বকাপও ছোট মনে হচ্ছে! তারা এরই মধ্যে ৬৪ দলের বিশ্বকাপের ধারণা টেবিলে উপস্থাপন করে ফেলেছ।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মিলিত হয়েছেন ফুটবলে বিশ্বের হর্তাকর্তারা। বিশেষ করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর সঙ্গে এই সভায় হাজির ছিলেন লাতিন আমেরিকার (কনমেবল) ফুটবল কর্মকর্তারা।

মঙ্গলবার নিউইয়র্কে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এই বৈঠকে ছিলেন কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ এবং আর্জেন্টিনা ও উরুগুয়ের ফেডারেশন প্রধানরা। বৈঠকে উপস্থিত ছিলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা এবং উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি।

৬৪ দেশের বিশ্বকাপেনর প্রস্তাবটি মূলত মার্চে উরুগুয়ের এক প্রতিনিধির মাধ্যমে ফিফা কাউন্সিলে উত্থাপিত হয়েছিল। এবার সরাসরি ইনফান্তিনোর কাছে এই ধারণা তুলে ধরলো কনমেবল। ডমিঙ্গেজ বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমরা একটি ঐতিহাসিক ২০৩০ বিশ্বকাপের স্বপ্ন দেখি! ধন্যবাদ জিয়ান্নি ইনফান্তিনো, আমাদের এই যাত্রায় সঙ্গ দেওয়ার জন্য। ফুটবল যখন সবার মধ্যে ভাগাভাগি হয়, তখনই আসল বৈশ্বিক উৎসব হয়।

প্রথমবার ১৯৯৮ সালের পর বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনা হচ্ছে। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আয়োজিত বিশ্বকাপে প্রথমবার অংশ নেবে ৪৮টি দল। আর ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করবে ছয়টি দেশ, তিন মহাদেশ জুড়ে আয়োজন হবে এই টুর্নামেন্ট। এর মধ্যে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে হবে গ্রুপপর্বের ম্যাচ। স্পেন, পর্তুগাল ও মরক্কো আয়োজন করবে বাকি ম্যাচগুলো।

উরুগুয়ে ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল। শতবর্ষপূর্তির অংশ হিসেবে তারা অন্তত একটি ম্যাচ আয়োজন করবে।

প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে ২০৩০ বিশ্বকাপে অংশ নেবে ৬৪ দল এবং অনুষ্ঠিত হবে মোট ১২৮টি ম্যাচ। এর ফলে দক্ষিণ আমেরিকার ১০টি দেশ (কনমেবলের সদস্য) সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। লাতিন থেকে এখনও পর্যন্ত একমাত্র ভেনেজুয়েলাই বিশ্বকাপে কখনো খেলতে পারেনি।

তবে সমালোচকরা মনে করছেন, ৬৪ দলের বিশ্বকাপ মান কমিয়ে দেবে এবং বাছাইপর্বের গুরুত্ব হ্রাস করবে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সভাপতি আলেকজান্ডার সেফেরিন এ প্রস্তাবকে ‘খারাপ ধারণা’ বলে আখ্যা দিয়েছেন।

যদি ফিফা এই প্রস্তাবে অনুমোদন দেয়, তবে এটি হবে শতবর্ষপূর্তির সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন। তবে মান ধরে রাখা এবং বৈশ্বিক ফুটবলের ভারসাম্য বজায় রাখা— এই দুটি বিষয়ই এখন সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন হয়ে সামনে আসছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31