IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে গোল্লাপাড়া হাটের জায়গা দখল করে পাকা দোকান নির্মাণ

তানোরে গোল্লাপাড়া হাটের জায়গা দখল করে পাকা দোকান নির্মাণ

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর পৌর সদরে কোটি টাকা মূল্যের জায়গা দখল করে পাকা দোকান নির্মাণ করেছেন জেলা কৃষক দলের নেতা আব্দুর রশিদ ও বাজার বনিক সমিতির নেতারা বলে অভিযোগ উঠেছে। মহাউৎসবে হাটের জায়গা প্লাট ফরম দখল করে স্থাপনা নির্মাণ হলেও রহস্য জনক কারনে নির্বিকার হয়ে আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। এতে করে একদিকে যেমন সরকার হারাচ্ছে রাজস্ব ঠিক একই ভাবে সবকিছু দখল হওয়ার কারনে প্রকৃত ব্যবসায়ীদের মাঝে বাড়ছে ক্ষোভ। বিগত স্বৈরাচার সরকারের সময় একই কায়দায় দলীয় নেতারা হাটের জায়গা নিয়ে রমরমা বানিজ্য করেছেন। সেই একই কায়দায় এখন দলীয় নেতারা দখল নিয়ে বানিজ্যে মেতে উঠেছেন।

সরেজমিনে দেখা যায়, গোল্লাপাড়া খাদ্য গুদামে যাওয়ার আরসিসি রাস্তার উত্তর দিকে বনিক সমিতির কার্যালয়ের সামনে গ্যারেজের নাম করে পাকা দোকান নির্মাণ করে মোটা অংকের টাকার বিনিময়ে ভাড়া দিয়েছে। ওই ঘরের পূর্ব দিকে জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক কুঠিপাড়া গ্রামের আব্দুর রশিদ পাকা দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছে। এছাড়াও পাবলিক টয়লেট ঘেষে পূর্ব দিকে বিএনপির দলীয় কার্যালয় নির্মান করা হয়েছে। হাটের বিশাল আয়তনের জায়গা দখল করে বিগত স্বৈরাচার সরকারের সময় দলীয় কার্যালয় নির্মান করা হয়। সরকারি বরাদ্দে ওই সময় আ”লীগের পার্টি অফিস নির্মাণ করা হয়েছিল। তবে পাকা ওয়ালে টিন দিয়ে ছাওয়া আছে। পতনের পর টিনগুলো ভাঙা অবস্থায় রয়েছে। পার্টি অফিস ঘেষে টিনের দোকান দেয়া হয়েছে।

হাটের ভিতরে প্লাট ফরমের ফাকা জায়গাগুলো ঘিরে ফেলে প্রদীপসহ অনেকে। হাটের তীল পরিমান জায়গা ফাঁকা নেই। কোন জায়গা ফাঁকা থাকলেই রাতারাতি ঘর নির্মাণ হয়ে পড়ছে। যেন জায়গাগুলো হাট কর্তৃপক্ষের। এর আগেও দলীয় প্রভাবে একজনের নামে কয়েকটি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। সেই ঘরের পজিশন বিক্রি পর্যন্ত করা হয়েছে বা এখনো হচ্ছে। সরকারের জায়গা হলেও ইজারাদার, দলীয় নেতা ও বনিক সমিতিই মুল কারিগর।

তানোর সদর তহসিল অফিসের নায়েব তানভীর জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিলে সে মোতাবেক কাজ করা হবে। কারন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া কিছুই করনীয় নাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31