IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : রাতে এশিয়া কাপের ‘অলিখিত’ সেমিফাইনালে খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। তার আগে দুপুরে আরো এক সেমিফাইনালে মুখোমুখি হয় এই দুই দল। যেখানে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে টাইগাররা।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার কলোম্বোর রেসকোর্স স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে পাক যুবাদের ২-০ গোলে হারিয়েছে বাংলাদ
খেলা শুরুর চার মিনিটের মাঝে জোড়া গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। যেভাবে শুরু করেছিল, তাতে মনে হয়েছিল পাকিস্তান গোলেই ভেসে যাবে। তবে এরপর আর জালের দেখা মেলেনি।

অপু রহমানের বাড়ানো বল ক্লিয়ার করতে পারেননি পাকিস্তানের রক্ষণে। বল চলে যায় গোলরক্ষকের কাছে। তবে ঝাঁপিয়ে পড়েও বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি, অপু ছুটে গিয়ে বল জড়ান জালে।

বাংলাদেশ লিড দ্বিগুণ হয় পরের মিনিটেই। এবার দর্শনীয় গোল করেন অপু রহমান। বাম দিক দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে পাকিস্তান গোলরক্ষককে বোকা বানান এই ফরোয়ার্ড।

১৩ মিনিটে আরেকবার জাল কাঁপান বাংলাদেশ অধিনায়ক, তবে গোলের উল্লাস করার আগেই বাজে অফসাইডের বাঁশি। একটু পর আব্দুল্লাহর গোলও বাতিল হয় অফসাইডের কারণে।

৪৯ মিনিটে রিফাত কাজীর দারুণ শট কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন পাকিস্তানের গোলকিপার রাজ্জাক। আর ৫৩ মিনিটে হতাশ করেন ফয়সাল। শেষ দিকে হতাশা বাড়ান আকাশ আহমেদ।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা। রাত ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। জয়ী দলের বিপক্ষে শনিবার ফাইনাল খেলবে টাইগাররা।

উল্লেখ্য যে, সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দুবারের চ্যাম্পিয়ন। ৯ বার অংশ নিয়ে লাল সবুজেরা রানার্সআপও হয়েছে দুবার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31