IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় বিসর্জন আরতির সময় মারধরে আহত ৩

মান্দায় বিসর্জন আরতির সময় মারধরে আহত ৩

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার রামনগর হরিতলা দুর্গা মন্ডপে বিজয়া দশমীর দিন বিসর্জন আরতির সময় মারধরের ঘটনায় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, শুভ মন্ডপ (২০), দোলন দাস (৩০) এবং শেখর দাস (২০)। তাদের মধ্যে শুভ মন্ডপকে গুরুতর আহত অবস্থায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় মন্ডপ চত্বরে গ্রামের যুবকেরা আরতিতে অংশ নেয়। এ সময় যুবকেরা মদ্যপ অবস্থায় ছিলেন। আরতির সময় কাদা ছোড়াছুড়িকে কেন্দ্র করে দর্শনার্থীদের সঙ্গে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। একজন নারীও হেনস্তার শিকার হন বলে দাবি করেন স্থানীয়রা।

আহত দোলন দাস অভিযোগ করে বলেন, ‘রামনগর হিন্দু সম্প্রদায়ের গ্রাম্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার প্রামাণিক হঠাৎ বেপরোয়া আচরণ করে আমার ওপর চড়াও হন। আমি সেখান থেকে সরে গেলেও তিনি ও তার সহযোগীরা আমার ভাগনে শেখর দাসকে মারধর করেন। তাকে রক্ষা করতে গিয়ে শুভ মন্ডলও আক্রান্ত হন।’

দোলন দাস দাবি করেন, রতন কুমার এক আনসার সদস্যের লাঠি কেড়ে নিয়ে শুভ মন্ডলকে বেদম মারধর করেন। পরে স্থানীয় লোকজন আহত শুভ মন্ডলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন।

এ বিষয়ে অভিযুক্ত রতন কুমার প্রামাণিক বলেন, ‘গ্রামের লোকজন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করছেন। আমি অনুরোধ করবো এ বিষয়ে সংবাদ প্রকাশ না করতে।’

মন্ডপ কমিটির সভাপতি বিভুতিভূষণ মন্ডল বলেন, ‘আমি হাসপাতালে গিয়ে শুভ মন্ডলের চিকিৎসার খোঁজখবর নিয়েছি। বিজয়া দশমীর মতো আনন্দঘন দিনে এমন অপ্রীতিকর ঘটনা দুঃখজনক। শিগগিরই বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান জানান, ঘটনার বিষয়ে জানতে পেরেই ভুক্তভোগীদের থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31