IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

মান্দায় ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার বৈলশিং গ্রামে ব্যক্তিমালিকানার সম্পত্তি থেকে মেহগনি, জলপাইসহ বিভিন্ন প্রজাতির ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় আজ শনিবার আব্দুস সামাদসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘প্রতিপক্ষের আব্দুস সামাদ, শাহার আলী গংরা দীর্ঘদিন ধরে আমাদের ব্যক্তিমালিকানার জমি দিয়ে একটি রাস্তা নির্মাণের চেষ্টা করে আসছিল। কিন্তু আমাদের বাধার মুখে রাস্তাটি নির্মাণ করতে ব্যর্থ হয় প্রতিপক্ষরা।’

আব্দুর রাজ্জাক আরও বলেন, জের ধরে ভোগদখলীয় ওই জমিতে লাগানো মেহগনি, ‘জলপাইসহ বিভিন্ন প্রজাতির ৩ শতাধিক চারা গাছ শুক্রবার গভীর রাতে প্রতিপক্ষের আব্দুস সামাদ, সাহার আলীসহ ১২ থেকে ১৪ জন লোক গাছগুলো কেটে সাবাড় করে দেয়। আমার চাচা শাহজাহান প্রামাণিক রাতে শিবনদে মাছ ধরতে যাওয়ার সময় গাছ কাটার বিষয়টি দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় মান্দা থানায় একটি অভিযোগ করেছি।’

এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সামাদ গাছ কাটার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের ফাঁসাতে প্রতিপক্ষের লোকজন মিথ্যা অপপ্রচার করছে।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31