IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> আইটিএফ টেনিস টুর্ণামেন্টের আজ কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত

আইটিএফ টেনিস টুর্ণামেন্টের আজ কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, স্পোর্টস : চীনের টিয়ানরান ডোং এর সাথে সাড়ে তিন ঘন্টা হাড্ডাহাড্ডি লড়াই করে অবশেষে ১-২(৪-৬,৬-২ ও ৪-৬) সেটে পরাজিত হয়ে কোয়াটার ফাইনালে উঠতে ব্যর্থ হলেন বাংলাদেশের মেয়ে সুমাইয়া আকতার। প্রথম সেটে ৪-৬ গেমে হারার পর দ্বিতীয় সেটে ঘুড়ে দাঁড়ার সুমাইয়া।

দ্বিতীয় সেটে ৬-২ এর ব্যবধানে সেট জেতার পর তৃতীয় সেটে ৩-০ গেমে এগিয়ে যাওয়ার পর সুমাইয়া পর পর দুই দুটি ব্রেক পয়েন্ট লস করে। এর পর থেকেই চীনের টিয়ানরান ডোং খেলায় পূর্ণ শক্তি নিয়ে ম্যাচে ফিরে আসলে ৪-৬ গেমে তৃতীয় সেট হারলে টুর্ণামেন্ট থেকে ছিটকে যায় ঝালকাটির মেয়ে সুমাইয়া আকতার।

আজ মঙ্গলবার রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ ওয়ার্ন্ড টেনিস জুনিয়ার টুর্ণামেন্টে দ্বিতীয় রাউন্ডে বালক একক, বালিকা একক, বালক দৈত ও বালিকা দৈত মিলে মোট ২৪ট খেলা অনুষ্ঠিত হয়েছে। বালিকাদের এককে বাংলাদেশের সুমনা বক্সি, মালিহা ইসলাম, সুমাইয়া আক্তার ও হালিমা জাহান দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয়।

সকাল ৮টা থেকে বালিকাদের একক খেলাগুলি অনুষ্ঠিত হয়। ভারতে ইয়াসিতা ইরিতি সরাসারি ২-০ (৬-২,৬-০) সেটে বাংলাদেশের সুমনা বক্সিকে, চীনের জিজি ইয়াং সরাসরি ২-০(৬-০,৬-০) সেটে মালিহা ইসলামকে, চীনের টিয়ানরান ডোং ২-১ (৬-৪,২-৬,৬-৪) সেটে বাংলাদেশের সুমাইয়া আকতারকে, চীনের হানিউ ওয়ান সরাসরি ২-০(৬-৪,৬-১) সেটে মালদ্বীপে নাবা নিশানকে, ভারতে তামান্না নায়াার সরাসরি ২-০ (৬-৩,৬-৪) সেটে টপ সিট ওয়ান জাপানের হারু ইশিদাকে, টপ সিট টু মালদ্বীপের আরা আসরা আজিম সরাসরি ২-০(৬-০,৬-২)সেটে চীনের জিকান ইয়ানকে, ভারতে তানিচা ভাটিয়াগার সরাসরি ২-০ (৬-৪-৬-১) সেটে থাইল্যান্ডের নাথিদা খুপাংসাকোরনকে এবং ভারতের শানভি রেড্ডি সরাসরি ২-০(৬-৩,৬-২) সেটে বাংলাদেশের হালিমা জাহানকে পরাজিত করে কোয়াটার ফাইনালে পৌছে যায়।

এছাড়াও বালক এককে ভারতের নীভ রবি কুঠারী সরাসরি ২-০ (৬-০,৬-১) সেটে থাইল্যান্ডের চানাপাত পিসুথারনাকে ও থাইল্যান্ডের আরিয়া ফুল লিকুল সরাসরি ২-০ (৬-০,৬-৩) সেটে বাংলাদেশের খাব্বু গায়েনকে পরাজিত করে কোয়াটার ফাইনালে স্থান করে নেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31