ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে।বুধবার এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা সমাজ সেবা অফিসার জাহাঙ্গীর আরিফ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান , উপজেলা কৃষি অফিসার সাখলাইন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা অফিসার সাখাওয়াত হোসেন, শিক্ষক শামসুন্নাহার ও রুহুল আমিন, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, ছাত্রী আসমা খাতুনসহ অন্যরা।


