টক,ঝাল,মিষ্টি কদবেল চাটনি রেসিপিটি অল্প সময়ের মধ্যে বানিয়ে খেতে পারেন।
রেসিপি তৈরির জন্যে যা যা লাগবে নিম্নে দেওয়া হলোঃ
১.একটি বড় সাইজের পাকা কদবেল।
২.দুটি কাঁচা মরিচ।
৩.দুটি রসুনের কোয়া।
৪.অল্প পরিমাণ লবণ।
৫.অল্প পরিমাণ চিনি ও
৬.অল্প পরিমাণ সরিষার।
রেসিপি প্রস্তুত প্রণালিঃ
প্রথমে পাকা কদবেল ভেঙ্গে ভেতরের শাস গুলো বের করে একটি বাটিতে রাখব।বাটির মধ্যে কাঁচা মরিচ কুঁচি,রসুনের কোয়া কুচি,অল্প পরিমাণ লবণ,অল্প পরিমাণ চিনি ও অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিব।হাতের সাহায্যে ভালো ভাবে মেখে নিতে হবে সব গুলো উপকরণ।ব্যাস তৈরি হয়ে যাবে টক,ঝাল,মিষ্টি কদবেল চাটনি।
ধূমকেতু প্রতিবেদক: উম্মে কুলসুম মীম


