IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ভাঙ্গারি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু

ভাঙ্গারি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : ভাঙারি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় জনতার গণপিটুনিতে আশাদুল ইসলাম (৪২) নামের এক ডাকাতের মৃত্যু হযেছে। ঐ ডাকাতকে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে তার পায়ের রগ কেটে দিলে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় । এ ঘটনায় ভাঙারি ব্যবসায়ী আলামিন হোসেন(২৬) সহ তার পরিবারে তিন জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার ১১ই অক্টোবর ভোররাতে নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবর চাপা কলেজ সংলগ্ন জগৎনগর গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত ডাকাত আশাদুল ইসলাম ওরুফে রফিকুল বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের মৃত আব্দুল মন্ডল ওরুফে ভাদুর ছেলে। আহতরা হলেন জগৎনগর গ্রামের নজরুলের স্ত্রী আয়েশা(৫০),ছেলে ভাঙ্গারি ব্যবসায়ী

আসাদুল(৩০), আলআমিন(২৬)। এদের মধ্যে আয়েশার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মথরাপুর ইউপির জগৎনগর গ্রামে ভাঙারি ব্যবসায়ী আলামিন হোসেনের বাড়িতে আশাদুল সহ ৫-৬ জনের একটি সঙ্গবদ্ধ দল ডাকাতি করতে যায়। টিন খুলে বাড়িতে প্রবেশ করে আল -আমিনকে মারধর করে তাঁকে বাঁধতে গেলে টিনে শব্দ হয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ডাকাতদের আটকানোর চেষ্টা করে। এসময় উভয়পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এসময় অন্যরা পালিয়ে গেলে আশাদুলকে আটক করে স্থানীয় জনতা গণপিটুনি দেয়। পরে তার হাত-পা বেঁধে তার দুই পায়ের রগ কেটে দেয়।

খবরপেয়ে বদলগাছী থানা পুলিশর একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে যান এবং গুরুত্বর আহতবস্থায় আশাদুলকে উদ্ধার করে প্রথমে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কিন্তু তার অবন্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্যবসায়ী আলামিন বলেন, খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়ি। ঘুমন্ত অবস্থায় আমাকে ডাকাতরা মারধর করে হাত পা বাঁধার চেষ্টা করে। এমন সময় আমার পরিবারের লোকজন জানতে পারলে ডাকাতদের সাথে মারামারি শুরু হয়। পরিবারের অন্য সদস্যদের ডাক-চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে একজন ডাকাত ধরা পড়ে। তাকে স্থানীয়রা আহত অবস্থায় পুলিশে দেন।

আলামিনের স্ত্রী বৃষ্টি আক্তার বলেন,আমার স্বামী শ্বাশুড়ি ও ভাসুর তিন জনই জখম হয়েছে। তারা এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা বলেন, এরকম ঘটনা আগে কখনো হয় নি। তারা বহু দিন থেকে ভাঙারি ব্যবসা করতেছে। গত বৃহস্পতিবার এক ট্রাক মাল বিক্রি করে আলামিন ও তার পরিবার। এই খবর মনে হয় ডাকাতরা জেনে গিয়ে ছিলো। মূলত মাল বিক্রির টাকা ডাকাতি করতে এসেছিলো এই ডাকাত দল। তারা আরো বলেন, এই ডাকাতি কাজে আরো যারা জড়িত ছিলো তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকল আসামিকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। মূলত ভাঙারি মাল বিক্রির টাকা লুট করতে গিয়েই ঘটনাটি ঘটেছে। মামলার প্রক্রিয়া চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31