IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় রাস্তা নিয়ে প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৪

মান্দায় রাস্তা নিয়ে প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৪

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় ব্যক্তিমালিকানার সম্পত্তি দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে তিন নারীসহ চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ শনিবার দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামে মারধরের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, রইছ উদ্দিন সরদার (৬০), রকিনা বিবি (৮০), রেহেনা বিবি (৫৫) ও রাজিয়া বিবি (৩০)। এদের মধ্যে রইছ উদ্দিন ও রকিনা বিবিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী রানা বাবু বলেন, ‘আমাদের ব্যক্তিমালিকানার সম্পত্তি দিয়ে গ্রামের আব্দুস সামাদের নেতৃত্বে একটি পক্ষ দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণের পাঁয়তারা করে আসছিল। সম্প্রতি ওই জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ৩ শতাধিক গাছ কেটে সাবাড় করে দেয় প্রতিপক্ষের লোকজন। আজ শনিবার দুপুরে মানববন্ধনের নামে সেখানে ভাড়াটিয়া লোকজন জড়ো করা হয়।’

রানা বাবু অভিযোগ করে বলেন, মানববন্ধনে ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইউপি সদস্য হারুন অর রশীদসহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তারা আমাদের ওপর অতর্কিতভাবে হামলা করে। এতে চারজন আহত হন।’

এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সামাদের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

জানতে চাইলে ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘এলাকার লোকজনের ডাকে মানববন্ধনে অংশ নিয়েছিলাম। কর্মসূচি শেষ হওয়ার পর চলে এসেছি। পরে শুনেছি সেখানে মারামারি হয়েছে।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31