IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ায় মাদ্রাসায় নিয়োগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

সিংড়ায় মাদ্রাসায় নিয়োগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়ায় কমিটি গঠনের সাধারণ নিয়মনীতি উপেক্ষা করে গোপনে পকেট কমিটি গঠন এবং সেই কমিটির মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে বিক্ষোভ মিছিলসহ ইউএনও অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অভিভাবক সদস্য ও স্থানীয় জনসাধারণ।

রোববার বিকেল ৪টায় উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল ও ইউএনও অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এতে বক্তব্য দেন মোঃ আছমত আলী আকন্দ, রবিউল করিম মোল্লা, শফিকুল শেখ, সেলিম হোসেন, আরিফুল ইসলাম শিশির, ফকির হাফিজুর রহমান প্রমূখ।

এদিকে পাল্টা সংবাদ সম্মেলনে ওই প্রতিষ্ঠানের সভাপতি নাহিদুল ইসলাম ও অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম স্বচ্ছভাবে নিয়োগ করা হচ্ছে এবং কোনো রকম অবৈধ পন্থা অবলম্বন করা হচ্ছে না বলে দাবি করেন।

আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার সভাপতি মোঃ নাহিদুল ইসলাম বলেন, অত্র মাদ্রাসার গভর্নিং বডি ও চলমান নিয়োগ কার্যক্রম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নীতিমালা ও সরকারি বিধি মোতাবেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো অনুসারে সম্পূর্ণ বৈধ ও স্বচ্ছভাবে সম্পন্ন হচ্ছে।

কমিটি গঠন একটি নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী আমরা এডহক কমিটি থেকে গভর্নিং বডি গঠন করেছি, যা সম্পূর্ণ স্বচ্ছ ও আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছে। আমি এসব মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই মাদ্রাসার কমিটি ও নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অবগত করা হবে। যাচাই বাছাই করে তারাই ব্যবস্থা নেবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31