ধূমকেতু প্রতিবেদক : “কৃষি জমিতে তামাক চাষ, খাদ্য নিরাপত্তায় সর্বনাশ” স্লোগান সামনে নিয়ে জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৫উদযাপন করা হয় ।
আজ ১৪ অক্টোবর, ২০২৫ ইং তারিখে রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর তামাক চাষ নিয়ন্ত্রণ নীতিমালা চূড়ান্ত করা হোক ¯স্লোগান সম্বলিত তামাক বিরোধী সচেতনতা মূলক হ্যান্ডবিল বিতরণ করে।
হ্যান্ডবিল বিতরণ কালে লফস এর প্রোগ্রাম প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মুক্তা সরকার, প্রোগ্রাম এসিসটেন্ট ফাহমিদা আহমেদ অংশগ্রহণ করেন।
প্রায় শতাধিক জনসাধারনের মাঝে হ্যান্ডবিল বিতরণ করা হয়।


