IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যুরাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করে পুলিশফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠানসৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলানিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদান
Home >> টপ নিউজ >> শিক্ষা >> বাগমারায় লাউবাড়িয়া মাদ্রাসায় শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও হয়নি নিয়োগ

বাগমারায় লাউবাড়িয়া মাদ্রাসায় শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও হয়নি নিয়োগ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার লাউবাড়িয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক নিয়োগে একাধিকবার বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও হয়নি নিয়োগ। নির্ধারিত তারিখ পার হয়ে গেলেও নিয়োগ দেয়নি কর্তৃপক্ষ। নিয়োগ প্রক্রিয়া না হলেও গোপনে যেন ওই প্রতিষ্ঠানে নিয়োগ বোর্ড গঠন করতে না পারে সে কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে আবেদনকারীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে দাখিলকৃত আবেদন সূত্রে জানা যায়, উপজেলার লাউবাড়িয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পদে একাধিকবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। উক্ত দুই পদে প্রয়োজনীয় কাগজপত্র সহ ব্যাংক ড্রাফটের মাধ্যমে সভাপতি বরাবর আবেদন করে চাকরি প্রত্যাশীরা। নির্ধারিত সময় পার হয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি প্রতিষ্ঠানের সভাপতি।

সময় পার হয়ে যাওয়ায় গোপনে পছন্দের ব্যক্তিকে নিয়োগ দেয়ার পাঁয়তারা করছেন সভাপতি। গোপনে যাতে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে না পারে সেজন্যে আবেদনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট নিয়োগ বন্ধের লক্ষ্যে আবেদন করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পদে আবেদনকারীদের নিকট থেকে পাঁচশত টাকা করে প্রতি পদের জন্য ব্যাংক ড্রাফট জমা নেয়। উভয় পদে ১৫ জন আবেদন করেন। ২০১৮ সালের জনবল কাঠামো অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বর্তমানে পূর্বের নীতিমালা বাতিল করে নতুন নীতিমালা প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সে কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না সভাপতি।

এদিকে আবেদনকারীরা বারবার সভাপতির সাথে এ বিষয়ে যোগাযোগ করলেও তিনি কোন সদউত্তর দিতে পারেননি বলে আবেদনকারীরা জানান।

কয়েকজন আবেদনকারী বলেন, প্রতিষ্ঠানের সভাপতি গোপনে তার পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয়ার চেষ্টা করছেন। পাশাপাশি ব্যাকডেটে নিয়োগ বোর্ড সম্পন্ন করবেন বলে জানতে পারি। অথচ আমরা আবেদন করলেও আমাদের জন্য কোন নিয়োগ বোর্ড গঠন করা হচ্ছে না। তাই বাধ্য হয়ে উক্ত প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার জন্য আবেদন করেছি আমরা।

এ বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি ইয়াদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সভাপতি থাকা অবস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলাম কিন্তু এখন আমি আর সভাপতি নেই। তবে সে সময় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। এখন যারা আসবে তারাই নিয়োগ দিবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আবেদন পাওয়া গেছে তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031