IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে প্রায় ছয় হাজার নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি‘তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই’বাংলাদেশ ও শ্রীলংকা নারী দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ কাললিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষক
Home >> শিক্ষা >> টপ নিউজ >> নিয়ামতপুরে ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

নিয়ামতপুরে ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে এমপিওভুক্ত শিক্ষকদের ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে এবং পুলিশ দ্বারা শিক্ষক নির্যাতনের প্রতিবাদে

মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ ফটকের সামনে ‘নিয়ামতপুর শিক্ষক সমিতি’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষকরা পথসভা করেন। পথসভা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পথসভা ও মানববন্ধন কর্মসূচিতে উপজেলার মাধ্যমিক বিদ্যলয়, মহাবিদ্যালয় ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন আমইল এ.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল্লাহ সোনার, ভীমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা, সোগুনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজা প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তৃতায় বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য ভাতা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষক সমাজ দেশের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের প্রাপ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। তারা অবিলম্বে ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫% উৎসব ভাতা বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031