IMG-LOGO

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্নারাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’
Home >> টপ নিউজ >> শিক্ষা >> কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কিরগিজস্তানের স্বনামধন্য মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি এমবিবিএস ভর্তির নতুন সুযোগ তৈরি হয়েছে। বিদেশে উচ্চশিক্ষা সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান এডু উইংস হাব সম্প্রতি দেশটির ১৮টি শীর্ষ সরকারি ও বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আনুষ্ঠানিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।

এর ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা এখন থেকে সরাসরি এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এমবিবিএস পড়াশোনার সুযোগ পাবেন।

এডু উইংস হাব জানায়, চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ভিসা সহায়তা প্রদান করবে এবং ভিসা অনুমোদনের পরেই টিউশন ফি পরিশোধের সুবিধা বজায় থাকবে। এতে শিক্ষার্থীদের অর্থনৈতিক ঝুঁকি অনেকটাই কমে যাবে।

সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এডু উইংস হাবের নিজস্ব অফিস ও প্রতিনিধিরা শিক্ষার্থীদের সম্পূর্ণ সহযোগিতা করবেন। তারা এয়ারপোর্ট রিসিভ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ, রেজিস্ট্রেশন সম্পন্ন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, মেডিকেল ইন্স্যুরেন্স, রেসিডেন্স পারমিট ও আবাসন সুবিধা পর্যন্ত প্রতিটি ধাপে শিক্ষার্থীদের পাশে থাকবেন।

শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট জানায়, এই চুক্তির অধীনে ভর্তি হওয়া শিক্ষার্থীরা রাশিয়া ও ইউরোপের বিভিন্ন হাসপাতালে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। পড়াশোনা শেষে তারা চাইলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (BMDC) পরীক্ষায় অংশ নিয়ে দেশে ডাক্তারি করতে পারবেন অথবা বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ নিতে পারবেন।

এডু উইংস হাবের ম্যানেজিং ডিরেক্টর বলেন,
“আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও প্রতারণামুক্ত মেডিকেল ভর্তি ব্যবস্থা নিশ্চিত করা। কিরগিজস্তানে মেডিকেল শিক্ষার মান বিশ্বমানের এবং তুলনামূলকভাবে ব্যয়ও কম, তাই দিন দিন সেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে।”

উল্লেখ্য, কিরগিজস্তানে এমবিবিএস প্রোগ্রামের মেয়াদ পাঁচ বছর, এবং পাঠদান সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালিত হয়। দেশটির শীতল আবহাওয়া, উন্নত শিক্ষাব্যবস্থা ও বহুসাংস্কৃতিক পরিবেশ আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে এটিকে জনপ্রিয় গন্তব্যে পরিণত করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031