IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় শহীদ সেকেন্দার আলীর ৩৭তম শাহাদত বার্ষিকী পালিত

বাগমারায় শহীদ সেকেন্দার আলীর ৩৭তম শাহাদত বার্ষিকী পালিত

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারার প্রয়াত বিএনপি নেতা শহীদ সেকেন্দার আলী প্রামাণিকের ৩৭তম শাহাদাত বার্ষিকী মঙ্গলবার পালিত হয়েছে।

প্রয়াত বিএনপি নেতার পরিবারের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চানপাড়ায় এ উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রয়াত নেতার পরিবারের সদস্য, আত্নীয় স্বজন, রাজনীতিবিদসহ এলাকার বিভিন্ন পেশার লোকজন উপস্থিত থেকে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। এসময় উপস্থিত থেকে প্রয়াত পিতার জন্য দোয়া প্রার্থনা করেন শহীদ সেকেন্দার আলীর জ্যেষ্ঠ ছেলে ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র আবদুর রাজ্জাক। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ আবদুস সোবহান, বিএনপি নেতা আবদুল মালেক, শামসুজ্জোহা বাদশা, যুবদল নেতা জহুরুল ইসলাম, কৃষকদলের নেতা মেজবাহুল হক দুলু, ছাত্রদল নেতা বাবু।

দোয়া পরিচালনা করেন চানপাড়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুন নূর। গত ১৯৮৮ সালের ২১ অক্টোবর দলীয় অনুষ্ঠান শেষ করে তাহেরপুর থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে খুন করে সেকেন্দার আলীকে। বীরমুক্তিযোদ্ধা সেকেন্দার আলী প্রামাণিক বিএনপি গুরুত্বপূর্ণ পদে থাকা ছাড়াও
ভবানীগঞ্জের চেয়ারম্যান ছিলেন।

তাঁর মৃত্যুর পর স্ত্রী ও বড় সন্তান আবদুর রাজ্জাক প্রামাণিকসহ অন্য সন্তানেরা রাজনীতির হাল ধরেন। বর্তমানে তিনি ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31