IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> টপ নিউজ >> চারঘাটে জমি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা খুন

চারঘাটে জমি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা খুন

চারঘাটে জমি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা খুন

চারঘাটে জমি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা খুনের ঘটনায় স্বজনদের আহাজারী। ছবি- ধূমকেতু প্রতিবেদক, চারঘাট

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে জমিজমা বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় গোলাম মোস্থফা (৬০) নামের একজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরের পর উপজেলার নিমপাড়া ইউনিয়নের পশ্চিম বালাদিয়াড় গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নিমপাড়া ইউনিয়নের পশ্চিম বালাদিয়াড় গ্রামের শমোতুল্লার ২ বউ। এক পক্ষের ছেলে গোলাম মোস্তফা, ফজেল উদ্দিন, নেকশাদ আলী, মঞ্জিল আলী ও মহসিন আলী। অন্য পক্ষের সন্তান রহমতুল্লাহ। পিতার রেখে যাওয়া জমি প্রখম পক্ষের সন্তানরাই দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন। পিতার রেখে যাওয়া জমি ভাগ ভাটোয়ারা নিয়ে দুপক্ষের সন্তানদের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে মঙ্গলবার দুপুরের দিকে রহমততুল্লাহ তার বড় ভাই গোলাম মোস্তফার কাছে পিতার রেখে যাওয়া জমির ভাগ বের করে দেবার জন্য দাবি করলে দুজনের মধ্যে তর্ক বির্তক দেখা দেয়। এক পর্যায়ে শুরু হয় মারামারি। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়।

আহতরা হলেন, গোলাম মোস্তফা (৬০), জাদু (৫০), লিটন আলী (৩৫), রিপন আলী (৩০), এনামুল হক (১৮), এজাজুল হক (২২), নাঈম আলী (১৮), আব্দুল কুদ্দুস আলী (৩৪), রফিকুল ইসলাম (৩৮), ফায়সাল হক (১৯)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে গোলাম মোস্তফা (৬০) মারা যান। আহত অন্যদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মর্তা মিজানুর রহমান বলেন,জমি নিয়ে বিরোধের ঘটনায় একজন মারা গেছেন। আহতদের রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকা শান্ত। লাশ ময়না তদন্তের জন্য রামে হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31