IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চারঘাটে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল এখন নেশাগ্রস্তদের আড্ডাস্থল

চারঘাটে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল এখন নেশাগ্রস্তদের আড্ডাস্থল

ধূমকেতু প্রতিবেদক,মিজানুর রহমান,চারঘাট : রাজশাহীর চারঘাটে পাক হানাদার বাহিনীর হাতে নির্মম ভাবে নিহতদের স্বরনে নির্মিত দুটি মুক্তিযোদ্ধা মেমোরিয়াল মিউজিয়াম এখন নেশাগ্রস্থদের আড্ডাস্থলে পরিনত হয়েছে। চরম অবেহেলা ও তদারকির অভাবে ঐতিহাসিক নিদর্শন প্রতিষ্ঠানটি এখন শুধুই স্মুতিতে রুপ নিয়েছে। গত ২ বছর আগে নির্মান কাজ সম্পন্ন করে উপজেলা প্রশাসনের নিকট মুক্তিযোদ্ধা মেমোরিয়াল মিউজিয়ামটি বুঝিয়ে দেয়া হলেও প্রতিষ্ঠান দুটি উদ্বোধনই করা হয়নি। তার আগেই প্রতিষ্ঠান দুটি বেহাল দশা।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ১৯৭১ সালের ১৩ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালে পদ্মার চরে পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহতদের স্মরণে ২০১৯-২০ অর্থবছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ১,৮৫০ বর্গফুট আয়তনের বীর মুক্তিযোদ্ধা শহীদ শিবলী চত্বরে ‘মুক্তিযোদ্ধা মেমোরিয়াল মিউজিয়াম’ এবং ২,২০০ বর্গফুট আয়তনের থানাপাড়া এলাকায় ‘মুক্তিযোদ্ধা মেমোরিয়াল’ নির্মাণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) নির্মান কাজ শেষ করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তরের পরও নির্ধারিত সময়ে উদ্বোধন করা হয়নি। ইতিহাসের স্মারক দুটি এখন অযতেœ পড়ে থেকে হারাচ্ছে তাদের ঐতিহ্য ও ঐতিহাসিক তাৎপর্য।

একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের অন্যতম সদস্য থানাপাড়া গ্রামের মোকাররম হোসেন হেজু বলেন, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার মুক্তিযোদ্ধা স্মৃতিরক্ষা ও গৌরব সংরক্ষণের জন্য এই মিউজিয়ামটি নির্মাণ করেন। কিন্তু উদ্বোধনের আগেই ভবনটির গøাস, গেট, জানালা, দরজা, বৈদ্যুতিক সরঞ্জাম, রেলিং, কমোড, হ্যান্ড পাম্পসহ সব আসবাবপত্র দুষ্কৃতিকারীরা চুরি করে নিয়ে গেছে। অবহেলার কারণে এটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, মিউজিয়ামটি এখন নেশাগ্রস্তদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। এমন একটি ঐতিহাসিক স্থাপনা অবহেলায় নষ্ট হয়ে যাওয়া সত্যিই বেদনাদায়ক।
চারঘাট উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদার জানান, ২০২৩ সালের জুলাই মাসে মিউজিয়ামটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব উপজেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। কিন্তু দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে কোনো সংস্কার বা পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হয়নি। ৫ আগষ্ট দুষ্কৃতিকারীদের হামলায় ভবনটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় ও মালামাল লুট হয়। এ সংক্রান্ত প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করছি দ্রæত সংস্কার কার্যক্রম শুরু হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভ‚মি) রাহাতুল করিম মিজান বলেন, মুক্তিযোদ্ধা মেমোরিয়ালের বর্তমান অবস্থা দেখে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত মর্মাহত। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর ইতোমধ্যে সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের জন্য ক্ষতিপূরণের বাজেট প্রস্তাব পাঠিয়েছে। বাজেট অনুমোদন সাপেক্ষে দ্রæত সংস্কারকাজ শুরু করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31