IMG-LOGO

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্নারাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’
Home >> টপ নিউজ >> শিক্ষা >> শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের ১০ম অন্তঃ বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার উদ্ধোধন

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের ১০ম অন্তঃ বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার উদ্ধোধন

ধূমকেতু প্রতিবেদক : বিজ্ঞান ও প্রযুক্তি সবুজ পৃথিবীর প্রতিশ্রুতি প্রতিপাদ্যে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে উদ্ধোধন হলো তিনদিন ব্যাপী এসএমএনএসএসসি ১০ম অন্তঃ বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৫ ।

প্রথম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক করে গড়ে তোলা, তাদের অভিনব চিন্তা চেতনার প্রসার ঘটানো এবং ভবিষ্যৎ গবেষক তৈরিতে উদ্বুদ্ধ করাই এই মেলার মূল লক্ষ । ক, খ, গ এবং ঘ গ্রুপে মোট ১৪৪ টি স্টল নিয়ে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আজ মেলার উদ্বোধন করা হয় । প্রায় ৪৫০ জন শিক্ষার্থী বিভিন্ন স্টলে অংশগ্রহণ করে।

উদ্বোধনী পর্বে আয়োজনটির সভাপত্বিত করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান জনাব এম. এ মান্নান খান । তিনি পরিবেশ বান্ধব বিজ্ঞান ও প্রযুক্তি চর্চাকে অত্যন্ত গুরুত্ব দেন এবং এর অনুশীলনের মাধ্যমে ভবিষ্যৎ বিশ্বকে নিরাপদ, সবুজ, সকলের বসবাস উপযোগী পৃথিবী হিসেবে গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করেন । তিনি বলেন বিজ্ঞান চর্চা হবে মানুষের কল্যাণে সমাজের কল্যাণে।

প্রধান অতিথির আসন অলংকৃত করেন মো: হাবিবুর রহমান ভূঁইয়া, ডিরেক্টর (ইনচার্জ), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার, রাজশাহী । তিনি বিজ্ঞান মনোস্ক প্রজন্ম গড়ার আহবান জানান । তিনি বলেন বিদ্যালয়ের কাজ হল লেখাপড়া করানো। টাকা পয়সা খরচ করে কেউ বিজ্ঞান মেলা আয়োজন করতে চায় না, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান যারা অনেক টাকা পয়সা, মেধা, শ্রম দিয়ে প্রতি বছর উৎসবমুখর বিজ্ঞান মেলার আয়োজন করে চলেছেন। বিদ্যালয়ের এই অবদানকে ভবিষ্যৎ প্রজন্ম গড়ার ক্ষেত্রে অতুলনীয় প্রচেষ্টা বলে অভিহিত করেন। তিনি বলেন বিজ্ঞান গবেষণা ব্যতীত আমরা কখনো উন্নত বিশ্বে প্রবেশ করতে পারবো না, আমাদেরকে মেধার মূল্যায়ন করতে হবে। অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মো: সেলিম খান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার, ঢাকা। সুপ্রতীভ হালদার, এজিএম ও জোনল ইনচার্জ, সাধারণ বীমা কর্পোরেশন, জোনাল অফিস রাজশাহী। আরাফাত আমান আজিজ, উপজেলা নির্বাহী অফিসার, পবা। অতিথিবৃন্দ মেলা আয়োজনের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান করে বলেন আজকের এই আয়োজন থেকে ভবিষ্যৎ জাতীয় পর্যায়ের ভালো কোন প্রকল্প পেয়ে যাবো যা দেশের ও জাতির উপকারে আসবে।

আয়োজক ইঞ্জিনিয়ার নাজমা রহমান, নির্বাহী পরিচালক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ, রাজশাহী । তিনি বলেন বিজ্ঞান চর্চায় খুদে বিজ্ঞানীদের আগ্রহী করাই আমাদের চেষ্টা। তিনি বলেন সবুজ হল চিরতরুণ, বসবাস উপযুক্ত পৃথিবী যা বিজ্ঞান দিয়ে রূপায়িত হবে। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। রসায়ন, পদার্থ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু বিজ্ঞান নয় সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান সবকিছু নিয়ে বিশেষ জ্ঞান অর্জনই হলো বিজ্ঞান। বিজ্ঞান চর্চার জন্য প্রয়োজন কি কেন কিভাবে? পরিশেষে তিনি প্রত্যাশা করেন, বিসিএসআইআর এর আর্শিবাদের হাত যেন সর্বদা আমাদের মাথার উপরে থাকে।

আহবায়ক বিরাজ আহমেদ, অধ্যক্ষ, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ, রাজশাহী । তিনি আজকের ক্ষুদে বিজ্ঞানীদের বলেন স্বপ্ন নিয়ে তোমাদের মধ্যে আশার বীজ বপন করলাম, যাতে ভবিষ্যৎ দশজন জাতীয় বিজ্ঞানী হিসেবে তোমাদের দেখতে পাই এবং পাঁচজন আন্তর্জাতিক বিজ্ঞানী হিসেবে তোমাদের দেখতে পাই। তোমরাই তৈরি করবে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের গর্বের ইতিহাস। সকলকে ধন্যবাদ জানিয়ে তার মূল্যবান বক্তব্য শেষ করেন ।

উল্লেখিত আয়োজনে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ কামনা রানি, তালাইমারী শাখার সহকারী অধ্যক্ষ ফাতেমা জোহরা দোলন, উপশহর শাখার সহকারী অধ্যক্ষ, তুহিনা পারভীন ইলা সহ অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, সহযোগী কর্মচারী ও সুভানুধ্যায়ী অতিথিবৃন্দ ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031