ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিশ্ব পোলিও দিবস উপলক্ষে র্যালি ও পথসভা অনুষ্ঠিত।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় ৫ টি ক্লাবের সমন্বয়ে র্যালীর আয়োজন করে রাজশাহী রোটারি ক্লাব। র্যালীটি নগরীর আলু পট্টি মোড় হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সাহেব বাজারে এসে পথসভার মিলিত হয় ।
র্যালি ও পথসভায় অংশগ্রহণ করে, রোটারি ক্লাব অব রাজশাহী, পদ্মা, মেট্রোপলিটন, শাইনিং, রাজশাহী সেন্ট্রাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাস্ট প্রেসিডেন্ট, আরসি পদ্মা রাজশাহী প্রোগ্রাম চেয়ার এম এ মান্নান খান।
পথসভায় বক্তব্য রাখেন, পাস্ট প্রেসিডেন্ট, আরসি রাজশাহী সেন্ট্রাল রোটারিয়ান ড. হেমায়তুল ইসলাম আরিফ, রাজশাহী শাইনিং প্রেসিডেন্ট, মিজানুর রহমান বাপ্পি, আরসি মেট্রোপলিটন রাজশাহী প্রেসিডেন্ট আনিসুজ্জাম নোবেল।
এসময় উপস্থিত ছিলেন, পদ্মা রাজশাহী রোটারিয়ান ইকরাম হোসেন, পাস্ট প্রেসিডেন্ট আরসি রাজশাহী রোটারিয়ান সেলিম মনোয়ারসহ ৫টি ক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, মেসবাহ রহমান বুলবুল। সমাপনী বক্তব্য রাখেন, রোটারিয়ান মঞ্জুরুল আলম।


