IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চারঘাটে ভাতিজার হাতে চাচা খুনের ঘটনায় মামলা,আসামীরা পলাতক থাকায় ঘরবাড়ী লুটপাটের অভিযোগ

চারঘাটে ভাতিজার হাতে চাচা খুনের ঘটনায় মামলা,আসামীরা পলাতক থাকায় ঘরবাড়ী লুটপাটের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহীর চারঘাটে ভাতিজার হাতে চাচা খুনের ঘটনায় থানায় হত্যা মামলা করেছেন নিহত মোস্তফার ছেলে ওমর ফারুক। শামিম আহম্মেদ নামের একজনকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে চারঘাট মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। ঘটনার পর পরই গভীর রাতে রহমত উল্লাহ (৭০) ও দেলোয়ার হোসেন (৪৫) নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এ দিকে হত্যাকান্ডের পর পরই আসামীরাসহ তাদের পরিবার পরিজন সকলেই বাড়ী ছেড়ে আত্মগোপনে চলে গেছে। ফলে বাড়ীতে কোন মানুষ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে কে বা কাহারা আসামীদের ঘরবাড়ীতে লৃটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে বাদী পক্ষের লোকজনের দাবি আমরা লাশ দাফনসহ আহতদের চিকিৎসা কাজে ব্যাস্তি থাকায় আমরা এ বিষয়ে কিছুই জানি না।
গতকাল শুক্রবার সকালে চারঘাট প্রেসক্লাবের সাংবাদিকরা সরজমিনে ঘটনাস্থলে বালাদিয়াড় ওই গ্রামে গেলে দেখা যায়, আসামীদের বাড়ী ঘর ফাকা। কেউ নেই বাড়ীতে। একটি বাড়ীতে ব্যাটারি চালিত নতুন অটো পড়ে আছে। তবে অটোটির ৫টি ব্যাপারী কে বা কাহারা খুলে নিয়ে গেছে। অন্য বাড়ীতে ছাগল থাকার সত্যতা থাকলে ছাগল গুলো নেই। শামিম নামের আসামীর বাড়ীতে বড় গরুটি না থাকলেও ছোট গরুটি রয়েছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে মৃত-সমোতুল্লাহর দুই পক্ষের সন্তানদের মধ্যে জমির ভাগ ভাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছে। তারই প্রেক্ষিতে দেড় বিঘা পুকুর পাড়ে কয়েকটি খেজুর গাছ রয়েছে। সামনে শীত মৌসুমে খেজুর রহস সংগ্রহের জন্য দুটি খেজুর গাছ কেটে প্রস্তুত করছিল রহমতউল্লাহর ছেলে রফিকুল ইসলাম রফিক। এ খবর জানতে পেরে অন্য পক্ষের সন্তান মোস্তফা শেখ প্রতিবাদ করলে শুরু হয় বিরোধ। স্থানীয়রা বিরোধ নিশ্বপত্তি করার জন্য সকলকে বসে বিরোধ মিটানোর জন্য থামিয়ে দেয়। পরে পাশ্ববর্তি স্কুল মোড়ে মোস্তফার ভাই মসলেম উদ্দিন গেলে রফিক শফিকসহ অন্যরা মারপিট করে। মসলেম উদ্দিন বাড়ী এসে তার আত্মীয়স্বজনকে জানালে বিরোধ তুঙ্গে উঠে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন মারামারিসহ সংঘর্ষের জড়িয়ে পড়ে। পরে মোস্তফাসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষনা করেন। অন্যদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ দিকে সরজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন, মাত্র দুটি খেজুর গাছ রস সংগ্রহের জন্য প্রস্তুত করাকে কেন্দ্র ১জন ব্যাক্তি মারা গেলেন। গাছ গাছের জায়গাতে থাকলো কিন্তু মোস্তফা আজ চলে গেলেন।

প্রসঙ্গগত, মঙ্গলবার চারঘাটে ভাতিজার হাতে মোস্তফা মারা যান। আহত হয়েছেন ৯ জন। উপজেলার নিমপাড়া ইউনিয়নের পশ্চিম বালাদিয়াড় গ্রামের শমোতুল্লার ২ বউ। এক পক্ষের ছেলে গোলাম মোস্তফা,ফজেল উদ্দিন, নেকশাদ আলী,মঞ্জিল আলী ও মহসিন আলী। অন্য পক্ষের সন্তান রহমতুল্লাহ। পিতার রেখে যাওয়া জমি ভাগ ভাটোয়ারা নিয়ে দুপক্ষের সন্তানদের মধ্যে বিরোধ চলে আসছিল। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৯ জন আহত হয়। আহতরা হলেন, গোলাম মোস্তফা (৬০), জাদু (৫০),লিটন আলী (৩৫ ),রিপন আলী (৩০), এনামুল হক (১৮), এজাজুল হক (২২), নাঈম আলী (১৮), আব্দুল কুদ্দুস আলী (৩৪),রফিকুল ইসলাম (৩৮),ফায়সাল হক(১৯)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে গোলাম মোস্তফা (৬০)মারা যান। আহত অন্যদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন,লুটপাটের কোন খবর আমার জানা নেই। তবে এমন ঘটনা ঘটে থাকলে ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31