ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের একটি আঞ্চলিক সড়কে মোটর সাইকেলের গতিরোধ করে পুলিশ পরিচয়ে ২ টি স্মার্ট ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার(২৩ অক্টোবর )সন্ধ্যায় উত্তরবঙ্গগামী রহনপুর -আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার শিকার জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বিশ্বনাথপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে রাব্বি হোসেন রাজা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে ওই স্থানর চারজন সাদা পোশাক পরা ব্যক্তি পুলিশ পরিচয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে।
এ সময় তারা তল্লাশির নামে তার কাছে থাকা দুটি স্মার্ট ফোন কেড়ে নেয়। পরে তারা তাকে ছেড়ে দেয়। এ
বিষয়ে গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম জানান, ঘটনাটি আমার জানা নেই। তবে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন বিভিন্ন সময়ে সাদা পোশাকে ডিউটি করে থাকে।আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি ।


