IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> আফগান নারীরা চার বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরলেন

আফগান নারীরা চার বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরলেন

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই আফগানিস্তানে নারীদের খেলাধুলা সম্পূর্ণ নিষিদ্ধ। সেই সময় বহু নারী ফুটবলার দেশ ছাড়তে বাধ্য হন, জীবন ও স্বাধীনতার ঝুঁকি এড়িয়ে বিদেশে আশ্রয় নেন।

তালেবান শাসনামলের আগে আফগানিস্তানে ২৫ জন নারী ফুটবলার ফেডারেশনের চুক্তিভুক্ত ছিলেন, যাদের অধিকাংশ বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।

চলতি বছরের মে মাসে ফিফা ‘আফগান উইমেন ইউনাইটেড’ নামে একটি শরণার্থী নারী দল গঠনের অনুমোদন দেয় এবং স্কটিশ কোচ পলিন হ্যামিলকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করে। সেই দলের ব্যানারে অবশেষে আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামার সুযোগ পেলো আফগান নারীরা।

মরক্কোতে অনুষ্ঠিত ফিফা আয়োজিত নারী ফুটবল টুর্নামেন্টে আফগান নারী শরণার্থী দল রোববার চাদের কাছে ৬-১ ব্যবধানে পরাজিত হয়েছে। তবে খেলোয়াড়দের জন্য জয়-পরাজয় ছাপিয়ে বড় হয়ে উঠেছিল মাঠে ফিরতে পারার আনন্দ।

২০২১ সালে কাতারের বিপক্ষে ৫-০ ব্যবধানে হারের পর এটাই ছিল আফগান নারী দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ, প্রায় চার বছর পর। দলের অধিনায়ক ফাতিমা হায়দারি ম্যাচের আগে বলেন, ‘এটাই আমরা এত বছর ধরে চেয়েছি-আমাদের প্রাপ্য অধিকার, খেলতে পারার অধিকার, নিজের দেশকে প্রতিনিধিত্ব করার অধিকার। আমরা ফিফার কাছে কৃতজ্ঞ যে তারা আমাদের এই সুযোগটি দিয়েছে।’

রোববারের খেলায় মেলবোর্নভিত্তিক স্ট্রাইকার মানোজ নূরি পেনাল্টি থেকে গোল করে আফগান উইমেন ইউনাইটেডকে এগিয়ে দেন, যা মাঠ ও বেঞ্চে উচ্ছ্বাস সৃষ্টি করে। তবে চাদ দ্রুত ম্যাচে ফিরে আসে এবং শেষ পর্যন্ত বড় ব্যবধানে জেতে।

আফগান উইমেন ইউনাইটেডের পরবর্তী ম্যাচ বুধবার তিউনিসিয়ার বিপক্ষে এবং শনিবার তাদের শেষ ম্যাচ লিবিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হবে।

প্রথমে এই টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা ছিল। তবে আফগান দলকে দেশটিতে প্রবেশের অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে তা মরক্কোতে স্থানান্তর করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31