ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।
রোববার রাতে উপজেলার বগারবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় রাতেই গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, রোববার রাতে পুলিশের টহল চলাকালে উপজেলার ভান্ডারগ্রাম বগারবাড়ী এলাকা থেকে রাজু হাসান (১৯) ও শামিম হোসেন (২১) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের নিকট থেকে মোট ১২পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার রাজু হাসান উপজেলার পারইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং শামিম হোসেন একই এলাকার ভান্ডারগ্রাম এলাকার ফারুক হোসেনের ছেলে। তাদের বিরুদ্ধে রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রুজুকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।


