IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবর্ষ উদযাপন কমিটি গঠন

রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবর্ষ উদযাপন কমিটি গঠন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি গঠন করা হয়েছে। আজ ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলা ভাষার সবচেয়ে শক্তিশালী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকারদের একজন ঋত্বিক কুমার ঘটক। ঋত্বিক কুমার ঘটক সেই ক্ষণজন্মা বাঙালি চলচ্চিত্রকারদের মধ্যে একজন যাঁর হাত ধরে বাংলা চলচ্চিত্র বিশ্বদরবারে মর্যাদার আসন পেয়েছে। তাঁর পরিচালিত চলচ্চিত্র ‘সুবর্ণরেখা’, ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘অযান্ত্রিক’ এবং ‘তিতাস একটি নদীর নাম’ প্রভৃতি চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের অমূল্য সম্পদ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চলচ্চিত্রকারের এসব চলচ্চিত্র বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রের পাঠ্য হিসেবে স্বীকৃত। ১৯২৫ সালের ৪ নভেম্বর এই চলচ্চিত্রকার জন্মগ্রহণ করেন। আগামী ৪ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ এই নির্মাতার জন্মশতবার্ষিকী।

রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবর্ষ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে ১৩ সদস্য বিশিষ্ট জন্মশতবর্ষ উদযাপন কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪ নভেম্বর ২০২৫ এই জন্মশতবর্ষ উদযাপন করা হবে। এই দিন ঋত্বিক কুমার ঘটকের বসতভিটায় (যার একাংশ এখন রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল) গণসঙ্গীত, ঋত্বিক আলোচনা ও ঋত্বিক কুমার ঘটককে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মেঘে ঢাকা তারা’ প্রদর্শণ করা হবে।

জন্মশতবর্ষ উদযাপন কমিটিতে আহ্বায়ক হিসেবে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতা নাট্যকার আহসান কবীর লিটন এবং সদস্য সচিব হিসেবে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

ঋত্বিক শতবর্ষ উদযাপন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- যুগ্ম সদস্য সচিব, আননাবা কবীর প্রকৃতি; ফেস্টিভ্যাল ডিরেক্টর, আতিকুর রহমান আতিক; ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর, নাদিম সিনা এবং মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স অফিসার, পলি রানী প্রামানিক।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে- অর্ণব পাল সন্তু, সাবিত্রী হেমব্রম, শামীউল আলীম শাওন, মাহাইর ইসলাম, মাইনুল ইসলাম টিপু, খালেদুল ইসলাম সোহান এবং হাসিবুল হাসনাত রিজভি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এই দায়িত্বপ্রাপ্ত ঋত্বিক শতবর্ষ উদযাপন কমিটি জন্মশতবর্ষ উদযাপন আয়োজনের যাবতীয় দায়িত্ব পালন করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31