IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে খাদ্য গুদামের বস্তায় চাল কম জানতে চাওয়ায় ইউপি চেয়ারম্যান কে লাঞ্ছিত

তানোরে খাদ্য গুদামের বস্তায় চাল কম জানতে চাওয়ায় ইউপি চেয়ারম্যান কে লাঞ্ছিত

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে ইউনিয়ন পরিষদের মাসিক দু:স্থ অসহায় জনসাধারণের (ভিডাব্লিউভি) প্রকল্পের আওতায় খাদ্য গুদামের প্রতি বস্তায় চাল তিন থেকে পাঁচ কেজি করে কম দেয়ার কারণ জানতে চাওয়া বা প্রতিবাদ করায় কামারগাঁ ইউপি চেয়ারম্যান সুফি কামাল মিন্টুকে কে লাঞ্ছিত করে গুদামের মুল গেটে তালা মেরে আটকে রাখেন ওসিএলএসডিসহ তার ভাড়াটিয়া লোকজন বলে নিশ্চিত হওয়া গেছে। বুধবার সকাল প্রায় ১১ টার দিকে কামারগাঁ খাদ্য গুদামে ঘটে লাঞ্ছিত ও আটকের ঘটনা।

ওই গুদাম কর্মকর্তার নাম আতিকুর রহমান। সে কামারগাঁ খাদ্য গুদামের কর্মকর্তা হিসেবে কর্মরত। তার ভাড়াটিয়া মশিউর রহমান ইউপি চেয়ারম্যান কে স্যান্ডেল পিটা করে লাঞ্ছিত করেন। তার বাড়ি কামারগাঁ গ্রামে। সে সিরাজ শেখের পুত্র। এখবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা খাদ্য গুদামের মুল গেটের সামনে অবস্থান নেয়। সংবাদ পেয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এঘটনায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। গুদাম কর্মকর্তা কে বদলি না করলে পুনরায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন জনসাধারণ।

কামারগাঁ ইউপি চেয়ারম্যান সুফি কামাল মিন্টু জানান, বুধবার সকালে ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ডের দু:স্থ অসহায় (ভিডাব্লিউভি) প্রকল্পের আওতায় ৪৫৪ জন কে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। এজন্য সকাল নয় টার দিকে ইউপি সদস্য শফিকুল ইসলাম রাজা সহ কয়েকজন মেম্বার ও দফাদারেরা কামারগাঁ খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে পরিষদে নিয়ে আসে। সেখানে বস্তা ওজন করে ৫০ কেজির বিপরীতে শতাধিক বস্তায় ৩/৪ কেজি করে চাল কম পাওয়া যায়। পরিষদ থেকে খাদ্য গুদামে গিয়ে ওসিএলএসডির কাছে বিষয়টি জানতে চাওয়া মাত্রই সে বলে আ”লীগ নেতা, আপনার কোন কথা চলবেনা।

এসময় তার সাথে থাকা কামারগাঁ গ্রামের মশিউর পায়ের স্যান্ডেল খুলে পিটানো শুরু করে মুল গেটে তালা মেরে আমাকে আটকে রাখে। আমি সাথে সাথে মোবাইলে বিষয় টি ইউএনও স্যারকে অবহিত করি। কিছুক্ষণের মধ্যেই উপজেলা খাদ্য কর্মকর্তা উপস্থিত হয়ে আমাকে মুক্ত করে পরিষদে নিয়ে আসেন। পরিষদে এসে চালের বস্তা ওজন করে কমের সত্যতা পান। পুনরায় খাদ্য গুদাম থেকে ৬ বস্তা চাল জরিমানা দেয়। আপনি এবিষয়ে কোন আইনি পদক্ষেপ নিবেন কিনা জানতে চাইলে তিনি জানান আমি ইউএনও স্যারকে বলেছে দেখা যাক স্যার কি করেন।

কামারগাঁ খাদ্য গুদামের কর্মকর্তা ওসিএলএসডি আতিকুর রহমান জানান, খাদ্য গুদাম থেকে চাল বের হয়ে যাওয়ার পর আমার কিছুই করনীয় থাকে না। চেয়ারম্যান আমাকে লাঞ্ছিত করেছে। এসময় আমাকে উদ্ধার করতে আসে মশিউর। ওই সময় চেয়ারম্যানকে স্যান্ডেল দিয়ে গালে আঘাত করে। আপনার গুদামে মশিউর কেন আর চেয়ারম্যান কে লাঞ্ছিত করে আটকে রেখেছিলেন কেন জানতে চাইলে আবোল তাবোল কথা বলে দায় সারার চেষ্টা করেন তিনি। গুদাম থেকে চাল বের হওয়ার পরে করনীয় নাই তাহলে ৬ বস্তা চাল জরিমানা দিলেন কেন প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন স্যার দিতে বলেছে এজন্য দেয়া হয়েছে। খাদ্য গুদাম কর্মকর্তার এমন কথার প্রেক্ষিতে স্থানীয়রা তার বদলির জন্য উপজেলা খাদ্য কর্মকর্তার কাছে দাবি জানান।

উপজেলা খাদ্য কর্মকর্তা শেখ মলিউজ্জামান সজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয় টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে করে খাদ্য গুদামের ভিতরে এমন ঘটনা আর না ঘটে।

স্থানীয়রা সহ ইউপি সদস্যরা জানান, খাদ্য গুদাম কর্মকর্তা একজন চেয়ারম্যান কে কিভাবে লাঞ্ছিত করতে পারেন এটা সবাইকে ভাবিয়ে তুলেছে। সে এখানে দায়িত্ব পালনের পর থেকে নানান ঘটনার জন্ম দিয়েছে। ইচ্ছে মত সবকিছু করে থাকেন। সাধারণ মানুষেরা চরম হয়রানির শিকার হয়। চাল তুলতে এলেই টাকা ছাড়া কিছুই বুঝেনা। টাকা না দিলেই ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে। কিছু বললেই বিভিন্ন নেতার ভয় দেখায়।

থানার ওসি আফজাল হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক আছে। এঘটনায় কোন পক্ষই অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31