IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিএনপি শাসক নয়, সেবক হিসেবে দেশ পরিচালনা করতে চায়: মিলন

বিএনপি শাসক নয়, সেবক হিসেবে দেশ পরিচালনা করতে চায়: মিলন

ধূমকেতু প্রতিবেদক : তৃতীয় বিশ্বের বিশ্বায়নের যুগের উন্নয়নশীল দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের আগামীর কর্ণধার হচ্ছে বর্তমান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা হচ্ছে দক্ষ সংগঠক। এই দক্ষ সংগঠকরাই আন্দোলন শুরু করে খুনি হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। তাদের এই আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে অভিভাবক ও সাধারণ জনগণ মাঠে নেমে স্বৈরাচার হাসিনাকে বিদায় করেছিলো।

বৃহস্পতিবার সকাল ১০টায় নওহাটা পৌরসভার নওহাটা মহিলা কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.এইচ রানা শেখ এর আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এড. শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি বলেন, আজ যারা তোমরা শিক্ষার্থী আগামীতে তোমরা দেশের হাল ধরবে। কেউ রাজনীতি করবে। তিনি বলেন, মেয়েরা আজ অনেক এগিয়ে গেছে। তারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অনেক আগেই বলেছিলেন যদি পরিবারে একটি কন্যা সন্তান জন্ম নেয় তাহলে বাড়ি আঙ্গিনায় কিংবা পতিত স্থানে একটি সেগুন গাছ রোপন করতে। সেই পরামর্শ এখনো তিনি দিয়ে যান বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের হাতে বেহেস্তের টিকিট তুলে দিয়ে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করছে। শুধু তাইনয় তারা নানা ধরনের অফার দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। ঐ সকল ভন্ড ও প্রতারক দলের কোন কথায় কান না দিয়ে ধানের শীষে ভোট প্রদানের জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি। কারণ বিএনপি শাসক নয় সেবক হিসেবে দেশের সেবা করতে চান। তিনি আরো বলেন বিএনপি যুবদলের মাধ্যমে দেশে এবার এক কোটি বৃক্ষরোপন কর্মসূচীর পরিকল্পনা নিয়ে কাজ করছে। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের হাতে একটি গাছের চারা তুলেদেন। শেষে অত্র কলেজের শিক্ষার্থীদের সঙ্গে করে কলেজ মাঠে দুইটি গাছের চারা রোপন করেন।

রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.এইচ রানা শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক, মহানগর বিএনপি’র অন্তর্গত ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহীদ হাজী, নওহাটা পৌর ১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবজাল হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ড. মোজাফ্ফর হোসেন মুকুল, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, যুবদল নেতা আবজাল পাটোয়ারী ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামীম। এছাড়াও অত্র কলেজেল প্রভাষক ও শিক্ষার্থীবৃন্দ এবং বিএনপি, অঙ্গ ও সহযোাগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31