ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা সমবায় বিভাগ ।
শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) কৃষ্ণ চন্দ্র। বক্তব্য রাখেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর ট্রাক বন্দোবস্তো সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক জামিল আলম কাদরি, রহনপুর স্বাস্থ্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবর সভাপতি আলাউদ্দিন পারভেজ, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা আজিজুর রহমানসহ অন্যরা।


