ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের কিসমত জামিরা এলাকায় সাধারণ মানুষের প্রতিদিনের যাতায়াতের রাস্তায় জলাবদ্ধতার জনজীবন বিপর্যস্তয়ের মধ্যে কাটে বর্ষার পুরো সময়টা। তবে এবার বেলপুকুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলামের উদ্যোগে ও পুঠিয়া উপজেলা সাবেক নির্বাহী কর্মকর্তা এ,কে, এম, নূর হোসেন নির্ঝর এর সরকারী অর্থ বরাদ্দে তৈরি হয়েছে একটি সুন্দর রাস্তা।
বেলপুকুর ইউনিয়ন সূত্রে জানা যায়, ২৪-২৫ অর্থবছরের ৪ লক্ষ্য ৭৫ হাজার টাকা ব্যয়ে ৩ শত ৪৩ ফিট রাস্তায় মাটি ভরাট ও হেরিং বোন বন্ড (H.B.B) রাস্তা তৈরি করা জন্য বলা হয়েছে।
স্থানীয় এলাকাবাসীরা বলেন, আমরা বৃষ্টি সময় বাড়ি থেকে বাইরে যেতে পারিনা। সারাক্ষণ ছেলে – মেয়েদের ঘর বন্দী করে রাখতে হয় কারণ এই রাস্তা বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যাই। সেই সময় আমার ঘর থেকে বাহির হতে পারি না। তবে আমাদের ইউপি সদস্য উপজেলা থেকে একটি বিশেষ বরাদ্দ নিয়ে এসে আমাদের একটি সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছে। আশা করা যায় সামনের বর্ষা মৌসুমে আমাদের আর পানিবন্দি হয়ে থাকা লাগবেনা।
বেলপুকুর ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম জানান, আমি এই এলাকার জনপ্রতিনিধি হওয়ার পরে থেকে বিভিন্ন সময় এই রাস্তাটি সংস্কারের জন্য চেষ্টা করছি দীর্ঘদিন থেকে। এ বছরে অতিরিক্ত মাত্রায় বৃষ্টির কারণে রাস্তাটি পুরোটাই তুলে যায় । এবং সেই সময় এই রাস্তাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। সেই সময় সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদৃষ্টিতে আসলে এ রাস্তাটি সংস্কারের জন্য বরাদ্দ ব্যবস্থা করেন। পানি নেমে যাওয়ার পরেই আমি এ রাস্তাটির সংস্কারের কাজ শুরু করি। আজকে এত সুন্দর একটি রাস্তা আমার ওয়ার্ড বাসীদের উপহার দিতে পেরে আমি নিজেকে অনেক সার্থক মনে করছি। পাশাপাশি এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন আমার বাসায় যাতায়াত করি। আমার ইচ্ছা আছে আমি যতদিন এই ওয়ার্ডের ইউপি সদস্য দায়িত্ব পালন করব আমার এলাকাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবো ।


