IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় রেলসেতুর নিচ থেকে দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় রেলসেতুর নিচ থেকে দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে এক বৃদ্ধের গলাকাটা দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ধারণা করা হচ্ছে নকশী কাঁথা ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটতে পারে।

মঙ্গলবার (৪ নভেম্বর ) দুপুর ১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথের কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার লোহার সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে মৃত ওই ব্যক্তি (পুরুষ) নাম-পরিচয় এখনো জানা যায়নি।

তার বয়স আনুমানিক ৬৫-৭০ বছর। পরনে ছিল চেক লুঙ্গি ও সাদা রঙের পাঞ্জাবি। ধারণা করা হচ্ছে ভোর সাড়ে ৪টার দিকে নকশী কাঁথা ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটতে পারে। এ তথ্য জানিয়েছেন কুষ্টিয়া পোড়াদহ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে গড়াই নদীর ওপর নির্মিত রেলসেতুর নিচে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা কুমারখালী থানা পুলিশকে ফোন দেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে পুলিশে খবর দেয়। এরপর দুপুর ১টার দিকে মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।

চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু বলেন, শুনেছি ট্রেনেকাটা এক ব্যক্তির মরদেহ পড়ে আছে সেতুর নিচে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। প্রকৃত ঘটনা তদন্তের দাবি জানান তিনি।

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম বলেন, গলাকাটা দ্বিখণ্ডিত মরদেহটি ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালের নকশীকাঁথা ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটতে পারে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জিয়াউর রহমান বলেন, মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য পুলিশের বিভিন্ন টিম কাজ করছে। আশা করছি খুব দ্রুতই পরিচয় জানা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31