IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় বিভিন্ন রাস্তার মোড় দখল, অবৈধ স্থাপনা নির্মাণ,সওজ’র উচ্ছেদ অভিযান নেই

পোরশায় বিভিন্ন রাস্তার মোড় দখল, অবৈধ স্থাপনা নির্মাণ,সওজ’র উচ্ছেদ অভিযান নেই

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশা উপজেলায় বিভিন্ন রাস্তার মোড় দখল করে স্থাপনা নির্মাণ, যত্রতত্র যানবাহন পার্কিং করে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে স্থানীয়রা। সওজ কতৃপক্ষ নিরব। রাস্তার পাশে স্থপনা নির্মানের কারণে অনেক সময় দূর্ঘটনাও ঘটছে। সম্প্রতি নিতপুর কপালীর মোড়ে ট্রাক্টর চাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সওজ কতৃপক্ষ রাস্তা দুপাশ সহ মোড় গুলিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য মাইকিং করলেও তা আর বাস্তবে করা হয়নি। দেড় লক্ষ মানুষের বসবাসের এ উপজেলার উপর দিয়ে হিলি ও সোনামসজিদ স্থলবন্দরসহ বিভিন্ন জেলা ও উপজেলায় বিভিন্ন যানবাহন চলাচল করে। রাস্তাগুলি শরু হওয়ায় যাবাহন চলাচল ও মানুষের চলাচলে ব্যাঘাত ঘটছে। তার পরেও এক শ্রেণির মানুষ রাস্তার দুপাশে বাড়ি সহ নানান ধরনের স্থাপনা তৈরী করছেন। যা দিনদিন বেড়েই চলছে। তারপরেও স্থাপনা তৈরী বন্ধে সওজ কতৃপক্ষের উদ্যগ নেই। ফলে যানবাহনের যত্রতত্র পার্কিং, ফুটপাত দখলসহ নানা অব্যবস্থাপনায় তৈরি হচ্ছে যানজট।

বর্তমান সময়ে রাস্তার মোড় গুলিতে উপজেলাবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যানজট। সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর নিতপুর বাজার, সারাইগাছী মোড়, আড্ডা মোড়, শিশা বাজার, ও গাঙ্গ্গুুরিয়া বাজারের উপর দিয়ে উপজেলার আঞ্চলিক প্রধান সড়ক। এইসব মোড় ও বাজার গুলোর ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করছেন অনেক অসাধু ব্যবসায়ীরা। ফুটপাতগুলো দখল হওয়ায় এই স্থান গুলির ভিতরে প্রশস্থ্য জায়গা শরু হয়ে গেছে। আর এই সব জায়গায় পণ্যবাহী ট্রাক, পিকআপ, কার-মাইক্রো, বাস ও কাঁকড়া ট্রাক্টর সহ অসংখ্য অটো চার্জারভ্যান রেখে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরী কাজে ব্যবহৃত যানবাহন এবং পথচারীগন ভোগান্তিতে পড়ছেন। বাজারের মধ্যে যানজটের কারণে দুর্ঘটনা ঘটে প্রাণহানির ঘটনা ঘটছে। এরপরও যেন মাথা ব্যাথা নেই নওগাঁ জেলা সড়ক ও জনপদ বিভাগ কর্তৃপক্ষের।

সম্প্রতি উপজেলার নিতপুর কপালীর মোড়ে পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম উপস্থিত থেকে বেদখল হওয়া মোড়টির ফুটপাত দখলমুক্ত করলেও অন্য স্থান গুলি আগের মতই আছে। সারাইগাছী মোড়ের ব্যবসায়ী কাওসার বলেন, এই মোড়ে সব সরকারি জায়গাসহ ফুটপাত অনেকে দখল করে রেখেছেন। ফলে এই মোড়ের উপর সারাদিন অটো ভ্যান চার্জারসহ বিভিন্ন যানবাহন দাঁড় করানো থাকে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং অনেক সময় দূর্ঘটনা ঘটছে। দ্রæত এই মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করলে দূর্ঘটনা ঘটতেই থাকবে বলে তার ধারনা। চার্জার ভ্যান চালক হামিদুল ইসলাম বলেন, তাদের ভ্যানগাড়ি রাখার জায়গা নাই। তাই তারা বাধ্য হই মোড়ের রাস্তার উপর গাড়ি রাখছেন। পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সড়কের দুইপাশে অবৈধ দোকানপাট এবং ভ্যান বা অটোরিক্সা এমনভাবে রাস্তা দখল করে রাখছে মনে হচ্ছে এসব সড়কের মূল উদ্দেশ্য যান চলাচল নয়। বিষয় গুলি সাধারন মানুষের মধ্যে উপেক্ষিত। কয়েকবার মাইকিং করার পরেও অবৈধ দখলদাররা শুনছেনা। আইনগতভাবে সওজ বিভাগের উচ্ছেদ অভিযান দেখার জন্য উপজেলাবাসী সড়ক বিভাগের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন। তবে কাজটি করতে উপজেলাবাসীর মধ্যে ইতোমধ্যে ইতিবাচক আগ্রহ তৈরি হয়েছে। এজন্য উচ্ছেদ অভিযান বাস্তবায়নের এখনই উপযুক্ত সময় বলে তিনি মনে করছেন। এবিষয়ে জানতে নওগাঁ জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক বলেন, অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে তারা কয়েকবার মাইকিং করেছেন কিন্তু কেউ শোনেনি।

এজন্য সওজ কতৃপক্ষ ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে। শীঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31