ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলাধীন বাঘা থানা আতারপাড়া, মানিকের চর, চকরাজাপুর, কালিদাসখালী, পাকুরিয়া এবং পলাশী ফতেপুর এলাকা হতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ নামক বিশেষ অভিযান পরিচালনা করে ৩টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি, ১টি গুলির খোসা, ২০ বোতল ফেন্সিডিল, ৫০ পিচ ইয়াবা, ৮০০ গ্রাম গাজা, ৫টি মোটরসাইকেল, ১টি হাসুয়া, ১টি ছোরা’সহ ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী জেলার বাঘা থানাধীন নূরনগর গ্রামের আব্দুল রাজ্জাকের পুত্র মো: জালাল উদ্দিন, আশরাফপুর গ্রামের মৃত সুলতানের পুত্র মোঃ কামরুজ্জামান, চৌমাদিয়া গ্রামের মৃত-হাবু দেওয়ানের পুত্র কবির উদ্দিন, মৃত হাবু দেওয়ানের পুত্র খবির উদ্দিন,কালিদাসখালি গ্রামের মোঃ জিন্নাহ সিকদারের স্ত্রী মোসা:মনোয়ারা খাতুন,মোঃ হান্নানের স্ত্রী মোসাঃ মনিয়ম খাতুন,মোঃ তোফাজ্জল হোসেনের পুত্র মোঃ আনোয়ার হোসেন,খানপুর গ্রামের মোঃ জমসেদের পুত্র মোঃ আলমগীর হোসেন, চকরাজাপুর গ্রামের বকসু মন্ডলের পুত্র মোঃ আলম ইসলাম,খানপুর গ্রামের সাহাব উদ্দিন কাজীর পুত্র মোঃ আশরাফুল ইসলাম, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তালবাড়ীয়া গ্রামের মৃত এলাজ মন্ডলের পুত্র মোঃ বাচ্চু মন্ডল,রাজশাহী জেলার বাঘা থানাধীন চৌমাদিয়া গ্রামের দুখাই দেওয়ানের পুত্র আওলাদ হোসেন,পলাশী ফতেপুর গ্রামের মোঃ আদু মোল্লার পুত্র , মোঃ মিজানুর রহমান ।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম(বার), পিএইচডি-এর নির্দেশে অতিরিক্ত ডিআইজি (অপস্), নওরোজ হাসান তালুকদারের তদারকিতে ফারজানা ইসলাম, পুলিশ সুপার, রাজশাহীর নেতৃত্বে আজ ০৯ নভেম্বর রোববার ভোর ৪টা হতে দুপুর ১২ টা পর্যন্ত কয়েকটি টিম অভিযান পরিচালনা করে। এতে রাজশাহী জেলাধীন আতারপাড়া, মানিকের চর, চকরাজাপুর, কালিদাসখালী, পাকুরিয়া এবং পলাশী ফতেপুর এলাকা হতে অপারেশনস্ ফার্স্ট লাইট বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জন’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্তদের হেফাজত হতে ৩টি ওয়ান শুটারগান, ১রাউন্ড গুলি, ১টি খোসা, ২০ বোতল ফেন্সিডেল, ৫০ পিচ ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, ৫টি মোটরসাইকেল, ১টি হাসুয়া, ১টি ছোরা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, রাজশাহী জেলার বাঘা থানা, নাটোরের লালপুর থানা ও পাবনার ঈশ্বরর্দীর দুর্গম চরাঞ্চলে চাঁদাবাজি, মাদক চোরাকারবারি, বালু মহাল দখলকে কেন্দ্র করে কয়েকটি সন্ত্রাসী বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করে। উপরে বর্ণিত তিনটি জেলার চরাঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র্যাব, আরআরএফ, রাজশাহী, এপিবিএন ও নৌ-পুলিশের যৌথ অভিযানে মোট ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি মামলা রুজু হয়েছে।


