IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> জানা-অজানা >> সাফা-মারওয়া পাহাড় যেভাবে পরিষ্কার করা হয়

সাফা-মারওয়া পাহাড় যেভাবে পরিষ্কার করা হয়

ধূমকেতু নিউজ ডেস্ক : মহান আল্লাহ তাআলা অনন্য নিদর্শনসমূহের মধ্যে অন্যতম সাফা-মারওয়া পাহাড়। ঐতিহাসিক স্মৃতিবিজড়িত এ পাহাড় দুটি পবিত্র নগরী মক্কার মসজিদে হারামের সন্নিকটে অবস্থিত। বিশেষ ব্যবস্থাপনায় পরিষ্কার করা হয় এ পাহাড় দুটি।

হ্যাঁ, পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম, কাবা শরিফসহ পার্শ্ববর্তী সব স্থানেই নিয়মিত পরিষ্কার করা হয়। সেই সঙ্গে নিয়মিত পরিষ্কার করা হয় সাফা ও মারাওয়া পাহাড়। এ পাহাড় দুটি পরিষ্কার করার জন্য রয়েছে একদল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পরিচ্ছন্ন কর্মী।

মহামারি করোনার এ সময়ে কাবা শরিফের চারপাশসহ সাফা-মারওয়া পাহাড়ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। কেননা হজ ও ওমরাহ পালনকারীদের জন্য সাফা-মারওয়া সাঈ করা রোকন তথা ইবাদত।

সাফা-মারওয়া পাহাড় দুটির একটি থেকে অন্যটির দূরত্ব প্রায় ৩০০ মিটার তথা ৯৮০ ফুট। কাবা শরিফ থেকে সাফা পাহাড়ের দূরত্ব প্রায় ১০০ মিটার তথা ৩৩০ ফুট। মারওয়া পাহাড় ৩৫০ মিটার তথা ১১৫০ ফুট দূরত্বে অবস্থিত।

পবিত্র কাবা ও তার পবিত্র স্থানগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে হারামাইন শরিফাইনের পরিচালনা কমিটি। এসব পবিত্র স্থান পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে তাদের আলাদা পরিকল্পনাও রয়েছে৷ সাফা এবং মারওয়াও প্রতি সপ্তাহে নিয়মিত পরিষ্কার করা হয়।

পবিত্র নগরী মক্কার মসজিদে হারামের সুদক্ষ পরিচ্ছন্ন কর্মীরা বিশেষ যত্ন ও সতর্কতার সঙ্গে সাফা-মারওয়া পাহাড় পরিষ্কার করেন। সাফা-মারওয়া পরিষ্কার করায় মসজিদে হারামের গালিচা পরিষ্কার করার জন্য ব্যবহৃত উন্নত সরঞ্জামাদি ব্যবহার করা হয়।

সাফা-মারওয়া পাহাড় দুটি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত করা হয়েছে বিশেষ একটি দল। তারা প্রতিদিন নিয়মিত এ পাহাড় দুটি অত্যন্ত যত্নের সঙ্গে পরিষ্কার করেন।

সাফা মারাওয়া পাহাড় হজ ও ওমরার অন্যতম রোকন। এটির পরিষ্কার-পরিচ্ছন্নতা গুরুত্বও অনেক বেশি। কেননা আল্লাহ তাআলা এ পবিত্র দুই স্থান সম্পর্কে কুরআনে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন-

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَآئِرِ اللّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَا وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللّهَ شَاكِرٌ عَلِيمٌ

‘নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনগুলোর অন্যতম। সুতরাং যারা কাবা ঘরে হজ অথবা ওমরাহ পালন করে, তাদের পক্ষে এ দুটিতে (সাফা-মারওয়ায়) প্রদক্ষিণ করাতে কোনো দোষ নেই। বরং কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকির কাজ করে, তবে আল্লাহ তাআলার অবশ্যই তা অবগত হবেন এবং তার সে আমলের সঠিক মুল্য দেবেন।’ (সুরা বাকারা : আয়াত ১৫৮)

উল্লেখ্য, মহামারি করোনার এ সময়ে ব্যাপক নিরাপত্তা ও যত্নের মাধ্যমে মসজিদে হারাম, কাবা শরিফ, তাওয়াফের স্থান, মাকাকে ইবরাহিম, সাফা-মারওয়া পাহাড়সহ পুরো হারাম এলাকায় সুদক্ষ কর্মীরা ২০টি আলাদা দলে বিভক্ত হয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ করে যাচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31