IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> ম্যান ইউকে হারিয়ে ফাইনালে ম্যান সিটি

ম্যান ইউকে হারিয়ে ফাইনালে ম্যান সিটি

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি মৌসুমের শুরু থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা ফর্মে না থাকলেও, লিগ কাপে রীতিমতো উড়ছে শক্তিশালী দল ম্যানচেস্টার সিটি, উঠে গেছে ফাইনালে। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে সেমিফাইনালে কোনো সুযোগই দেয়নি পেপ গার্দিওলার শিষ্যরা।

বুধবার রাতে ম্যান ইউর ঘরের মাঠে ওল্ড ট্র্যাফোর্ডেই হয়েছিল শেষ চারের ম্যাচটি। কিন্তু স্বাগতিক দলের মতো করে খেলেছে ম্যান সিটি। প্রথমার্ধে তেমন আশা জাগানিয়া খেলতে না পারলেও, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় তারা, তুলে নেয় ২-০ গোলের জয়।

আগামী ২৫ এপ্রিল হবে লিগ কাপের ফাইনাল ম্যাচ। যেখানে পেপ গার্দিওলার শিষ্যদের প্রতিপক্ষ তার প্রতিদ্বন্দ্বী কোচ হোসে মরিনহোর টটেনহ্যাম। প্রথম সেমিফাইনালে দ্বিতীয় বিভাগের দল ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পার্সরা।

দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটিতে দুই দলই নিজেদের নিয়মিত গোলরক্ষকদের বিশ্রামে রেখে খেলা শুরু করে। ম্যাচের নবম মিনিটে প্রথম বড় সুযোগ তৈরি করে ম্যান ইউ। ব্রুনো ফার্নান্দেসের জোরালো ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে সেটি ঠেকিয়ে দেন ম্যান সিটির ২৫ বছর বয়সী গোলরক্ষক জ্যাক স্টিফেন।

এর কিছুক্ষণ পর হতাশ হতে হয় ম্যান সিটিকে। কেভিন ডি ব্রুইনের শট বাধাপ্রাপ্ত হয় বারপোস্টে। প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে বারবার ঢুকে পড়ছিল একে অন্যের রক্ষণে। কিন্তু আক্রমণভাগে ছন্নছাড়া পারফরম্যান্সে ডি-বক্সের মধ্যে খুব একটা সুবিধা করতে পারেনি কোনো দল।

দ্বিতীয়ার্ধে ফিরে বদলে যায় ম্যান সিটির চেহারা। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে ম্যান ইউর রক্ষণকে। ম্যাচের ৫৩ মিনিটের সময় গোলের তালা ভাঙেন জন স্টোনস। লিড পেয়ে আক্রমণের ধার আরও বাড়ায় তবে লক্ষ্য বরাবর শট নিতে পারছিল না তারা।

ম্যাচ যখন ১-০ গোলে শেষ হওয়ার পথে তখন ৮৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন ফার্নান্দিনহো। ডি-বক্সের বাইরে থেকে বুদ্ধিদীপ্ত এক ভলিতে জালের ঠিকানা খুঁজে নেন এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ম্যান সিটির জয়ের ব্যবধান আরও বড় হতে পারত। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় তাদের দুইটি গোল। ফলে মাঠ ছাড়তে হয় ২-০ গোলের জয়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31