IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সদস্য আটক-৮

পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সদস্য আটক-৮

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশা তেঁতুলিয়া এলাকায় রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন ডাকাত সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়া ইউনিয়নের সরাইগাছি টু আড্ডা আঞ্চলিক মহাসড়কের পূর্ব পার্শ্বে জনৈক শহিদুল ইসলাম মেম্বারের আম বাগানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটকৃতরা হলেন চকবিষ্ণুপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে লুৎফর রহমান (৫৬), শিশা খরপা উত্তর পাড়ার জিল্লু রহমানের ছেলে ছয়ফুল (৪৩), গোপালগঞ্জ যমুনা বাগানের ইসমাইলের ছেলে দেলোয়ার হোসেন (২৭), ছয়ঘাটি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে সাকিব হোসেন (২২) এবং সোভাপুর গুচ্ছ গ্রামের জাহিদ হোসেনের ছেলে মানিক মিয়া (২৬)।

আটককৃতদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম হিসাবে ১টি লোহার তৈরী হাসুয়া, যাহা কাঠের হাতলসহ লম্বা ২২ ইঞ্চি ও ১টি লোহার তৈরী হাসুয়া, যাহা কাঠের হাতলসহ লম্বা ৩২ ইঞ্চি এবং ১টি চায়না করাত, যাহা কাঠের হাতলসহ লম্বা ২০ ইঞ্চি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার রাতে গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি বাজারের আনোয়ার এর চায়ের দোকানের সামনে সাপাহার টু সরাইগাছি গামী পাকা রাস্তায় ১০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
আটকৃতরা হলেন নিতপুর পূর্ব দিয়াড়া পাড়ার সমির উদ্দিন ভুলুর ছেলে মোরসালিন (২৬), সরাইগাছি গ্রামের ফজর আলীর ছেলে হাবিবুর রহমান হাব্বু (৩০) এবং দক্ষিণ লক্ষিপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে রুবেল আহমেদ (২৫)। আটকৃতওদর বিরুদ্ধে থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পোরশা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে এবং আটকৃত ৫ জন ডাকাত সদস্য ও ৩জন মাদক ব্যবসায়ীকৈ শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31