IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ
Home >> রাজশাহী >> দুর্গাপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ

দুর্গাপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের বিরুদ্ধে সরকারি চাকুরি দেয়ার নামে টাকা আত্মসাৎ, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল ১১টায় দুর্গাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী সাধারণ মানুষ। শুধু সরকারি চাকুরি নয়, ছাত্রলীগের পরিচয়ে সরকারি খাস পুকুর ও ফসলি জমিতে পুকুর খননের নামেও চাঁদাবাজির অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম নামের এক যুবক অভিযোগ করেন, ২০১৯ সালে বাংলাদেশ সেনাবাহীনিতে কম্পিউটার অপরেটর পদে সার্কুলার হয়। ওই সার্কুলারে আরিফুলের চাকুরি দেওয়ার কথা বলে ছাত্রলীগ নেতা আতিক। এমনকি চাকুরির জন্য প্রস্তুতি নিতে হবে বলে আরিফুলকে সংগে নিয়ে ঢাকায় যেতে হবে। সেখানে স্যারকে কিছু টাকা দিতে হবে। এমন কিছু তথ্য দিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আতিক আরিফুলের কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়। এরপর আরিফুলকে নিয়ে ঢাকায় যায় আতিক। ঢাকায় গিয়ে তিনদিন ধরে বিভিন্ন অলিতে গলিতে ঘুরিয়ে ভুলভাল বুঝিয়ে আরিফুলকে বাড়িতে নিয়ে আসে। তারপর থেকে দীর্ঘ এক বছর চাকুরি হবে হচ্ছে বলে দিন পার করতে থাকে ছাত্রলীগ নেতা আতিক।

এক বছর পর পুণরায় নতুন করে টাকা দাবি করে আতিক। টাকা না দিলে চাকুরীও হবেনা আবার আগের টাকাও ফেরত দিবেনা বলে জানিয়ে দেয় আতিক। সংবাদ সম্মেলনে পানানগর গ্রামের মুকুল হোসেন নামের আরেক ভুক্তভোগী অভিযোগ করেন, দীর্ঘ ৫ বছর যাবৎ সরকারি খাস পুকুরের শর্ত মেনে লীজ নিয়ে পুকুরে মাছ চাষ করে আসছেন তিনি। কিন্তু গত বছরের মাঝামাঝি হঠাৎ করেই আতিক তার পুকুরে উপস্থিত হয়। পরে তারা পুকুরের চারপাশে নেটজাল দিয়ে বেড়া দিয়ে আসে। পরের দিন পুকুরে খাবার দিতে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে আতিকের সাথে যোগাযোগ করলে আতিক তার কাছ থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে তাকে ১০ হাজার টাকা দেন মুকুল। কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে আতিক তার বিরুদ্ধে স্থানীয় কিছু মানুষকে দিয়ে তাকে ভয়ভীতি ও হুমকী দিতে থাকে। এমনকি আতিককে টাকা না দেয়ায় পুকুরের মাছ ধরতেও মুকুলকে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

উপজেলা যুবলীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক আলামিন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিক তার কাছ থেকে গত বছরের ২৯ ফেব্রুয়ারী তাকে বেধড়ক মারপিট করে নগদ ২ লাখ ১৪ হাজার টাকা, ২টা মোবাইল ফোন ছিনতাই করে নেয়। ওই ঘটনায় সে আতিকসহ তিনজনকে আসামী করে রাজশাহীর আদালতে মামলাও দায়ের করেন তিনি। মামলাটি বর্তমানে বিচারাধীন আছে। বর্তমানে মামলা তুলে নিতে প্রাণ নাশের হুমকীও দেয়া হচ্ছে বলেও সংবাদ এসব অভিযোগ করেন আলামিন। এছাড়াও ছাত্রলীগ নেতা আতিকের বিরুদ্ধে অন্যের জমি দখল, ফসলি জমিতে পুকুর খনন করতে গেলে কৃষকদের কাছে চাঁদা দাবিরও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

শুধু তাই নয় আতিকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিরও অভিযোগ করেন ভুক্তভুগিরা। এসময় ভুক্তভুগিরা বলেন, গত বছর উপজেলার বাশাইল গ্রামের এক বউকে অনৈতিক প্রস্থাব দেন। তাতে রাজি না হলে মোটা অংকের দাবি করেন। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত সাধারণ ভুক্তভুগিরা নানান অভিযোগ তুলে ছাত্রলীগ নেতা আতিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়াসহ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আলামিন, ভুক্তভোগী আরিফুল ইসলাম, মুকুল হোসেন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31