IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় আরডিএ’র জরুরি সভা

ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় আরডিএ’র জরুরি সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত শুক্রবারে সংঘটিত ৫.৭ মাত্রার ভূমিকম্পের পরবর্তী করণীয় নির্ধারণে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) একটি জরুরি সভার আয়োজন করেছে। মঙ্গলবার সকালে আরডিএ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তুহিনুর আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ নিয়ামুল বারী এবং অধ্যাপক ড. আবু সুফিয়ান মোঃ জিয়া হাসান। এছাড়াও আরডিএ’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে ভবন নির্মাণে ‘আর্থকোয়েক লোড’ বিবেচনায় নিয়ে সঠিক স্ট্রাকচারাল ডিজাইন প্রণয়ন এবং সেই অনুযায়ী নির্মাণ কাজ করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়। অধ্যাপক ড. মোঃ নিয়ামুল বারী ভূমিকম্পের পূর্বে ও পরে করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা আয়োজন, এবং কনসালটেন্ট ও স্টেকহোল্ডারদের প্রশিক্ষণের ব্যবস্থা করার গুরুত্ব তুলে ধরেন।

সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় সেগুলো হলো, আরডিএ’র তালিকাভুক্ত কনসালটেন্ট ও স্টেকহোল্ডারদের জন্য প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন, ভবন নির্মাণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ফায়ার সেফটি প্লান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ ও যাচাই, আরডিএ’র অধিক্ষেত্র এলাকায় ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রস্তুত করা।

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, ভবিষ্যতে ভূমিকম্পের ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তি ও সচেতনতার বিকল্প নেই। জনসাধারণ এবং নির্মাণসংশ্লিষ্ট সব পক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয় এবং অতিসম্প্রতি সিটি কর্পোরশন সহ সকল স্টেকহোল্ডারদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31