IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ার দেড়শ বছরের পুরনো মিরপুর রেলস্টেশনে দুর্ভোগের যেন শেষ নেই,সেবার মানও বাড়েনি

কুষ্টিয়ার দেড়শ বছরের পুরনো মিরপুর রেলস্টেশনে দুর্ভোগের যেন শেষ নেই,সেবার মানও বাড়েনি

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : দেড়শ বছরের ঐতিহ্যবাহী কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশনে বাড়েনি সেবার মান। একসময় জেলার সবচেয়ে দৃষ্টিনন্দন স্টেশন হিসেবে নির্মাণ হলেও সংস্কার ও সম্প্রসারণের অভাবে ব্যাহত হচ্ছে যাত্রীসেবা। কয়েক লক্ষ মানুষের রেল যোগাযোগের ভরসা এই স্টেশনে দীর্ঘদিন ধরে নিয়োগ হচ্ছে না কোনো স্টেশন মাস্টার। স্টেশনে ৪টি ট্রেন থামলেও পর্যাপ্ত সেবা ও নিরাপত্তা নেই যাত্রীদের।

কুষ্টিয়ার মিরপুরে রেল স্টেশন চালু হয় ১৮৬৭ সালে। মেহেরপুর জেলা ও মিরপুর উপজেলার মানুষের রেল যোগাযোগের নিকটতম স্টেশন এটি। খুলনা থেকে উত্তরবঙ্গের রূপসা, কপোতাক্ষ ও মহানন্দা এক্সপ্রেস এবং ঢাকা-রাজশাহী রুটের মধুমতি ট্রেন থামে এই স্টেশনে।

তবে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এই ঐতিহ্যবাহী স্টেশনের এখন জরাজীর্ণ দশা। বিপুল সংখ্যক যাত্রী চলাচল করলেও গত ৬ মাস ধরে নিয়োগ হয়নি কোনো স্টেশন মাস্টার। মাত্র দুজন কর্মচারী দিয়েই চলছে কার্যক্রম।

যাত্রীরা বলছেন, জনবল সংকটের কারণে স্টেশনে ঠিকমতো টিকিট পাওয়া যায় না। নেই বসার আসন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সন্ধ্যা হলেই অন্ধকার স্টেশন এলাকা পরিণত হয় মাদকসেবীদের আখড়ায়।

জনবল সংকটে যাত্রী সেবায় ব্যাঘাত ঘটছে স্বীকার করে স্টেশনের নানা সমস্যার জানালেন রেল কর্মকর্তা।

মিরপুর রেল স্টেশনের বুকিং সহকারী সুজন আহমেদ বলেন, ‘মাস্টার না থাকার কারণে কিছু কিছু অভিযোগ আসে। সিগন্যাল না থাকার কারণে যাত্রীদের পার হওয়ার সময় কষ্ট হয়। আমি জানতে পারছি কিছুদিনের মধ্যে হয়তো মাস্টার দিতে পারে।’

পাকশী রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সমস্যার সমাধান করা হবে।

বাংলাদেশ রেলওয়ের পাকশীর বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন বলেন, ‘অর্ডার করা হয়েছে মাস্টার এলেই খুলে দিব।’

প্রায় ১৫ লাখ মানুষের রেল যাতায়াতের মাধ্যম কুষ্টিয়ার এই মিরপুর রেলওয়ে স্টেশন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31