IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব
Home >> রাজশাহী >> বাগমারা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা

বাগমারা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা

বাগমারা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা

বাগমারা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাগমারা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলামকে সাথে নিয়ে বাগমারা উপজেলাকে মাদক মুক্ত করার ঘোষণা দিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। পাশাপাশি উপজেলা সদর ভবানীগঞ্জকে পরিচ্ছন্ন শহরে রপান্তরেরও ঘোষণা দেন তিনি। যানজট মুক্ত, পুটপাতে চলাচল, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ভখাটেদের উৎপাত বন্ধ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও পরিস্কার পরিচ্ছন্ন পৌরসভা ও হেডকোয়ার্টার গঠনের লক্ষ্যে পৌরসভায় বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে।

এছাড়া ভবানীগঞ্জ বাজারে সপ্তাহে দুই দিন হাটবারসহ অন্যান্য দিন তীব্র যানজটের কারণে পথচারী ও স্কুলগামী ছাত্রছাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। এই যানজট নিরসনের জন্য বাজারে যত্রতত্র ট্রাক থামিয়ে লোডিং আনলোডিং বন্ধ করা, ট্রাকবাসসহ ভারী যানবাহন গুলোকে কলেজ মোড় থেকে গোডাউন মোড়ের বাইপাস রাস্তা ব্যবহার করা ও বাজারে মেইন রোডের উপর যত্রতত্র দোকানপাট না বসানোসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ভবানীগঞ্জ কলেজ মোড়, গোডাউন মোড় ও ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করারও পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব জরুরী পদক্ষেপ বাস্তবায়নে আমরা থানা পুলিশের সহযোগিতা চেয়েছি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা হলরুমে বাগমারা উপজেলকে মাদক মুক্ত ও ভবানীগঞ্জ পৌরসভাকে উন্নত ও আধুনিক রুপে সাজাতে বেশ কিছু সিদ্ধান্ত বাস্তবায়নের কথা তুলে ধরেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম। এসব উন্নয়ন কাজ বাস্তবায়নে ইউএনও দলমত নির্বিশেষে রাজনৈতিক ঐক্যমত ও সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় সম্মানিত অতিথি ছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল বারী সরদার, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক।

এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল ইসলাম, উপজেলা জামায়াতের সম্পাদক অহিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, বিএনপি মহিলা দলের নেত্রী রিনা ইসলাম, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, মাজেদুল ইসলাম সোহাগ, মোশারফ হোসেন, আজহারুল হক, আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বকুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31