IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নগরীতে রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নগরীতে রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীর কাজিহাটা এলাকায় ব্যক্তিগত মালিকানাধীন রাস্তা দখল করে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অনুমোদনবহির্ভূত পাঁচতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার নগরীর দড়িখরবোনা মোড়ে অবস্থিত সাংবাদিক কার্যালয়ে ভুক্তভোগী মো. আব্দুল্লাহ আল ফারুক সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন। এসময় তিনি এবিষয়ে প্রতিকারের আরডিএ, রাজপাড়া থানা এবং আদালতে একাধিকবার অভিযোগ করলেও কোনো সমাধান হয়নি বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে ফারুক জানান, তিনি ৫ ফিট ৬ ইঞ্চি প্রশস্ত রাস্তা (দাগ নং ২৩৪) ১৯৬১ সালের ৩ সেপ্টেম্বর ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে এটি বাড়ির সামনের প্রবেশপথ হিসেবে ব্যবহার করছেন। তার বাড়ির পাশে আরএস খতিয়ান ২৩২ ও ২৩৩ নং প্লটের মালিক মোসা. ফারজানা শারমিন জেনিসহ মোট ১৮ জন মালিক মিলে পাঁচতলা ভবন নির্মাণ শুরু করেন। নকশায় ১২ ফিট রাস্তা দেখানো হলেও বাস্তবে সেই রাস্তা নেই বলে অভিযোগ ভুক্তভোগীর।

তিনি জানান, ভবনের ইঞ্জিনিয়ার রাবেয়া বারি অবসরপ্রাপ্ত অথরাইজড কর্মকর্তা আবুল কালাম আজাদের মাধ্যমে আরডিএ থেকে অনুমোদন নেন। কিন্তু আরডিএ কোনো তদন্ত ছাড়াই প্ল্যান অনুমোদন দেয় বলে অভিযোগ ফারুকের। অথচ পাঁচতলা ভবন নির্মাণের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী, অন্তত ১৫ ফিট রাস্তা থাকার কথা। বর্তমানে সেখানে মাত্র ৫ ফিট রাস্তা রয়েছে, যার মধ্যে কিছু অংশ তার ব্যক্তিগত সম্পত্তি।

এ বিষয়ে তিনি ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর ও চলতি বছরের ২৬ জানুয়ারি আরডিএ-তে অভিযোগ করেন। কিন্তু অভিযোগ গ্রহণের পর তাকে কোনো শুনানিতে ডাকা হয়নি। বরং গত ২৮ সেপ্টেম্বর অনুমোদিত অফিসার মো. আব্দুল্লাহ আল তারিক অজ্ঞাত কারণে নির্মাণকাজ চালানোর অনুমতি দেন। পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

ফারুক জানান, তিনি রাজপাড়া থানায় অভিযোগ করলে উভয় পক্ষকে ডাকা হলেও কোনো সমাধান হয়নি। বরং জমির মালিকরা তাকে হুমকি দেয় এবং জোরপূর্বক তার বাড়ির সামনে থাকা রাস্তার ইট সরিয়ে নেয়। একই সঙ্গে তার গ্যাস ও পানি লাইনের ক্ষতি সাধন করা হয়।

তিনি আরও জানান, গত ১৫ অক্টোবর রাত ১১টার দিকে ভেকু মেশিন দিয়ে তার বাড়ির সামনের সড়ক খুঁড়ে ফেলে ১২.৫ ফিট গভীর গর্ত তৈরি করা হয়। নকশায় তার জমির ওপর ভবনের বাথরুমের ট্যাংকি ও গাড়ির গ্যারেজের মুখ দেখানো হয়েছে, যা নির্মাণ হলে বাড়ি থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়বে। এতে তার বাড়ির নিচতলায় থাকা ‘দি পালস ডায়াগনস্টিক সেন্টার’-এর রোগীসহ বাসিন্দাদের চলাচলেও মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। ফারুক দাবি করেন, তিনি ওই রাতেই বিষয়টি অথরাইজড অফিসারকে জানান, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তার ধারণা, রাজনৈতিক প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়েই এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে তিনি আদালতের স্মরণাপন্ন হন। রাজপাড়া থানাধীন ৩০৬/পি২৫ নং মামলায় (ধারা ১৪৫ কাঃবিঃ) আদালত ১৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে জমির মালিকরা গভীর রাতে পুনরায় রাস্তা খুঁড়ে ফেলে বলে অভিযোগ তার।

তিনি আরও জানান, জমির মালিকরা ১৩ নভেম্বর কোর্টে পুটআপ দিলে আদালত এসিল্যান্ডকে রাস্তার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু প্রতিবেদন জমা দেওয়ার আগেই পুনরায় রাস্তা খুঁড়ে ফেলা হয়।

এবিষয়ে জানতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অথরাইজড অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল্লাহ আর তারিককে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31